News Flash

  • Home
  • খেলা
  • ঘরোয়া ক্রিকেটে দীপ্তনুর বোলিংয়ে মৌচাকে নতজানু সংহতি ক্লাব
Image

ঘরোয়া ক্রিকেটে দীপ্তনুর বোলিংয়ে মৌচাকে নতজানু সংহতি ক্লাব

সংহতি-‌১০৯/‌৯

মৌচাক-‌১১২/‌৭

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল।।মৌচাকের হানায় বিধ্বস্ত সংহতি ক্লাব। পেলো আসরের প্রথম পরাজয়ের তেঁতো স্বাদ। মৌচাক জয় পেলো ৩ উইকেটে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে মঙ্গলবার সকালে সংহতির গড়া ১০৯ রানের জবাবে মৌচাক ৭ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দুরন্ত বল করে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন বিজয়ী দলের অধিনায়ক দীপ্তনু চক্রবর্তী। সকালে টসে জয়লাভ করে মৌচাকের অধিনায়ক দীপ্তনু চক্রবর্তী সংহতিকে ব্যাট করার আমন্ত্রণ জানান। সংহতির সপ্তজিৎ দাস কিছুটা লড়াই করলেও দীপ্তনু-‌র সাড়াশি আক্রমণে দিশেহারা হয়ে পড়ে সংহতি। বড় বাজেটের দল সংহতি গুটিয়ে যায় ১০৯ রানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে। বিশেষ করে দলের নীচের সারির ব্যাটসম্যানদের ব্যর্থতায় বেকায়দায় পড়ে সংহতি। দলের পক্ষে ত্রিপুরা অনূর্ধ্ব-‌১৯ দলের ব্যাটসম্যান সপ্তজিৎ দাস ৩৮ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, অমিত আলি ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৪ এবং সম্রাট সূত্রধর ২১ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৪ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। দল অতিরিক্ত খাতে পায় ১১ রান। মৌচাকের পক্ষে দীপ্তনু চক্রবর্তী (‌৪/‌৮), সুমিত যাদব (‌২/‌১৫) এবং ধনবীর সিং (‌২/‌১৮) সফল বোলার। জবাবে খেলতে নেমে মৌচাক ১৮.‌৫ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দেবাংশু দত্ত ৩০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৮, ধনবীর সিং ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌‌২৪ এবং শ্রাবণ গোস্বামী ২৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২১ (‌অপ:‌) রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ১৫ রান। সংহতির অমিত আলি (‌২/‌১৫) সফল বোলার। ‌‌

Releated Posts

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top