News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লক্ষ লক্ষ টাকার চেক বাউন্স, ধর্মনগরে গ্রেপ্তার প্রতারক
Image

লক্ষ লক্ষ টাকার চেক বাউন্স, ধর্মনগরে গ্রেপ্তার প্রতারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ এপ্রিল৷৷ কয়েক লক্ষ টাকা প্রতারনার কারণে ধৃত অভিযুক্ত প্রতারক অভিরূপ চৌধুরী৷ দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে জিনিস নিয়ে টাকা না দেওয়া, চেক বাউন্স করা, লোন দেওয়ার নাম করে ক্যাশ টাকা নেওয়া, টাকা চাইতে আসলে কুকুর লাগিয়ে দেওয়ার অভিযোগ ছিল অভিযুক্ত প্রতারক অভিরূপ চৌধুরীর বিরুদ্ধে৷ সোমবার সাধারণ মানুষের অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ গ্রেফতার করে প্রতারক অভিরূপ চৌধুরীকে৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪১৭, ৪২০, ৩২৫ এবং ৩০৭ ধারা সাথে ১৩৮ এম এস এক্ট ১৮৮১ প্রয়োগ করা হয়েছে৷ তার বিরুদ্ধে অভিযোগ  দীর্ঘদিন ধরে মানুষের কাছ থেকে জিনিস এনে চেক দিয়ে দেয়৷ কিন্তু তার একাউন্টে কোন টাকা না থাকার কারণে চেক বাউন্স হয়৷ বাড়িতে টাকা চাইতে গেলে বিদেশি কুকুর  লেলিয়ে  দেয়৷ অন্যথায় মারপিট করে প্রাণে মারার হুমকি দেয়৷ সন্দীপ পাল  নামে এক ব্যক্তি অভিযোগ জানায় তার কাছ থেকে ওয়ে এল এক্স এ ১৬৯০০ টাকা দিয়ে একটি কম্পিউটার ক্রয় করেছিল অভিরূপ চৌধুরী৷ ক্রয় করে চেক দেয়৷ কিন্তু  চেক বাউন্স হয়৷ ২০২৩ এর জুলাই মাসের ৩ তারিখ সে এবং তার ভাই গৌরব কান্তি ধর টাকা চাইতে গেলে তাদেরকে লাঠি দিয়ে মারধর করে ,এমনকি প্রাণে মেরে ফেলার হুমকি দেয়৷ ফার্জিন উদ্দিন এর কাছ থেকে একটি মোবাইল কিনে সাত হাজার টাকার চেক দেয়৷ সেই চেকও বাউন্স হয়৷ নেতাজি পাড়ার শ্রীকান্ত নাথের কাছ থেকে লোন দেবে বলে ১ লক্ষ ২৭ হাজার টাকা নেয়৷ কিন্তু কোন লোনের দেখা নেই৷ নাজিম উদ্দিনকে লোন দেবে বলে ১৮০০০ টাকা নেয়৷ একইভাবে লোন দেওয়ার নাম করে নেহাল দাসের কাছ থেকে ৯০০০ টাকা নেয়৷ এমন করে প্রায় ২৫ জনের তালিকা সহ থানায় অভিযোগ জানানোর পর অভিরূপ চৌধুরীকে ধর্মনগর থানার পুলিশ গ্রেফতার করে৷

Releated Posts

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

বকেয়া সুবিধা ও নিয়োগের দাবিতে সরব ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আগরতলা, ৪ আগস্ট: কর্মচারীদের দীর্ঘদিনের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নের দাবিতে সরব হয়েছে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ফেডারেশন এবং ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top