News Flash

  • Home
  • দেশ
  • দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী
Image

দিঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রী

পূর্ব মেদিনীপুর, ৪ এপ্রিল (হি. স.) : মঙ্গলবার দিঘায় কর্মীসভা ছিল তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে তিনি গিয়েছিলেন নির্মীয়মান জগন্নাথ মন্দির পরিদর্শনে। সেখানেই কেমন হবে মূর্তি বা মন্দিরের আচার, তা নিয়ে পরিকল্পনার কথা বলেন।

রেল স্টেশনের কাছে মন্দির পরিদর্শনে গিয়ে তিনি বলেন, আগামী ১৮ মাসের মধ্যে মন্দির তৈরির কাজ শেষ হবে। জগন্নাথ-বলরাম-সুভদ্রার বিগ্রহ হবে মার্বেলের। পুরীর জগন্নাথ মন্দিরের মতো প্রতিদিন দিঘার মন্দির থেকেও ধ্বজা ওঠানো হবে।

উল্লেখ্য, করোনাকালের আগেই শুরু হয়েছিল এই জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। তবে অতিমারির জন্য সেই কাজ স্থগিত ছিল দীর্ঘ দিন। মুখ্যমন্ত্রী বলেন, পর্যটনে বিশেষ জোর দিচ্ছে সরকার। উল্লেখ্য, দিঘাকে ঢেলে সাজানো মুখ্যমন্ত্রীর স্বপ্ন প্রকল্প ড্রিম প্রোজেক্ট। ইতিমধ্যেই হয়েছে সৌন্দর্যায়ন, মেরিন ড্রাইভ। সরকারি উদ্যোগে হচ্ছে তাজপুর পোর্ট।

এদিন কর্মীসভা থেকে দলের স্থানীয় নেতৃত্বদের বার্তা দিয়েছিলেন তিনি। বলেছিলেন, সবাইকে এক হয়ে চলতে হবে। আরও বলেন, কারও সঙ্গে কারও ঝগড়া চলবে না।

Releated Posts

অনুপ্রবেশকারীদের ভোটব্যাঙ্ক বানিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছে কংগ্রেস ও উদ্ধব ঠাকরে: অমিত শাহ

কলহাপুর, ২০ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির শীর্ষ নেতা অমিত শাহ শনিবার কংগ্রেস ও শিবসেনা (ইউবিটি)-প্রধান উদ্ধব…

ByByNews Desk Jun 20, 2026

থারুরের মন্তব্যকে হাতিয়ার করে রাহুল গান্ধীকে কটাক্ষ বিজেপির, ‘জন্মদিনের উপহার নয়, ভেঙে দিলেন প্রচার’

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা শশী থারুরের সাম্প্রতিক মন্তব্যকে সামনে রেখে শনিবার রাহুল গান্ধী এবং কংগ্রেসকে নিশানা…

ByByNews Desk Jun 20, 2026

কোচিং সেন্টারে গুলি চালানোর মামলায় খান স্যারকে গ্রেফতারিতে স্থগিতাদেশ, অন্তর্বর্তী স্বস্তি দিল পাটনা আদালত

পাটনা, ২০ জুন (আইএএনএস): কোচিং প্রতিষ্ঠানকে ঘিরে গুলি চালানোর ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ও ইউটিউবার ফয়সাল…

ByByNews Desk Jun 20, 2026

২২-২৩ জুন ভারতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠক, সভাপতিত্ব করবেন অজিত ডোভাল

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ব্রিকসের চেয়ারম্যান হিসেবে ভারত আগামী ২২ ও ২৩ জুন ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top