News Flash

  • Home
  • দিনের খবর
  • তুষারধসে অবরুদ্ধ শ্রীনগর-কার্গিল হাইওয়ে, ৬ এপ্রিল পর্যন্ত জম্মু-কাশ্মীরে চলবে বৃষ্টি
Image

তুষারধসে অবরুদ্ধ শ্রীনগর-কার্গিল হাইওয়ে, ৬ এপ্রিল পর্যন্ত জম্মু-কাশ্মীরে চলবে বৃষ্টি

শ্রীনগর, ৪ এপ্রিল (হি.স.): তুষারধসে অবরুদ্ধ হয়ে পড়ল শ্রীনগর-কার্গিল হাইওয়ে। এই পরিস্থিতিতে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত জম্মু-কাশ্মীরে চলবে বৃষ্টি, হবে তুষারপাতও। শ্রীনগর-কার্গিল হাইওয়ে মঙ্গলবার জোজিলার রাস্তার পাশে তুষারপাতের পর যান চলাচলের জন্য সোনামার্গে বন্ধ করে দেওয়া হয়েছিল। ট্র্যাফিক সূত্রের খবর, পানিমাথা এবং কাই-পাথরি এলাকায় তুষারপাতের কারণে মহাসড়ক বন্ধ করা হয়েছে।

মঙ্গলবারই বৃষ্টি ও তুষারপাত হয়েছে জম্মু ও কাশ্মীরে, কুপওয়ারা জেলায় ভারী তুষারপাত হয়। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত এমনই বৃষ্টি ও তুষারপাত হবে। শ্রীনগরে ৫.২ মিমি, কাজিগুন্ডে ৪.৮ মিমি, পাহলগামে ৬.৫ মিমি, কুপওয়াড়ায় ১৯.৫ মিমি, কোকেরনাগে ৫.০ মিমি, গুলমার্গে ১০.৮ মিমি, জম্মুতে ২৯.০ মিমি বৃষ্টিপাত হয়েছে।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top