ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ এপ্রিল।।রাজ্য উন্মুক্ত ভেটারেন্স টেবিল টেনিস প্রতিযোগিতা ২৩ এপ্রিল। খেলা হবে এন এস আর সি সি-র টেবিল টেনিস হল-এ। রাজ্য ক্রীড়া পর্ষদের সহযোগিতায় এবং রাজ্য সংস্থার উদ্যোগে হবে আসর। বয়স ভিত্তিক ৪০ থেকে ৫০, ৫০ থেকে ৬০, ৬০ থেকে ৭০ এবং ৭০ বছর উর্ধ্ব বিভাগের খেলোয়াড়রা আসরে অংশ নিতে পারবেন। সিঙ্গেলস, ডাবলস এবং মিক্সড ডাবলস- এই তিন বিভাগে হবে আসর। আসরে অংশ নিতে ইচ্ছুক ভেটারেন টেবিল টেনিস খেলোয়াড়দের ১৭ এপ্রিলের মধ্যে নাম জমা দিতে হবে। সিঙ্গেলস এবং ডাবলস ইভেন্টে নির্দিষ্ট হারে এন্ট্রি ফি স্থির করা হয়েছে। এন্ট্রি জমা দিতে হবে আশিষ চৌধুরি (৯৪৩৬৪৮৪৫৬২) বা জয়ন্ত মজুমদারের (৭০০৫৪২৭৪০২) কাছে। বিস্তারিত জানার জন্য প্রয়োজনে ফোনেও যোগাযোগ করে নিতে পারেন। অংশগ্রহণেচ্ছু খেলোয়াড়দের ১৬ এপ্রিল থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় করে এনএসআরসিসি-র ইনডোরে অনুশীলনের ব্যবস্থাও করবেন উদ্যোক্তারা। ২৩ এপ্রিল সকাল ৯ টায় শুরু হবে আসর। পশ্চিম জেলা টেবিল টেনিস সংস্থার সম্পাদিকা শ্যামলী বনিক এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

ভেটারেন্স টেবিল টেনিস টুর্নামেন্টে এন্ট্রির আহ্বান
Tags:
Releated Posts
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…
শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…


















