News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলের প্রথম রাউন্ড শেষে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ১০-এ যারা
Image

আইপিএলের প্রথম রাউন্ড শেষে অরেঞ্জ ক্যাপের দৌড়ে প্রথম ১০-এ যারা

নয়াদিল্লি, ৩ এপ্রিল(হি.স.) : আইপিএল চলাকালীন ক্রিকেটপ্রেমীদের চোখ থাকে পয়েন্ট টেবিলের দিকে সেই সঙ্গে চোখ থাকে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের লড়াইয়ের দিকেও। আইপিএলে এক মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ।

এবারের আইপিএলে এখন পর্যন্ত ১০টি দলই একটি করে ম্যাচ খেলে নিয়েছে। দেখা যাচ্ছে, কমলা টুপি দখলের লড়াইয়ে এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।
এই প্রতিবেদনে দেখে নিন কোন প্লেয়াররা রয়েছেন এই অরেঞ্জ ক্যাপের দৌড়ে।
১) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৯২ রান করে এক নম্বরে রয়েছেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়।
২)দুই নম্বরে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের তিলক ভার্মা। তিনি আরসিবির বিরুদ্ধে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন।

৩)তিন নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরাট কোহলি। মুম্বইয়ের বিরুদ্ধে কোহলি ৮২ রানের অপরাজিত ইনিংস উপহার দিয়েছিলেন।
৪) চার নম্বরে আছেন লখনউ সুপার জায়ান্টসের কাইল মেয়ার্স। তিনি দিল্লির বিরুদ্ধে করেছিলেন ৭৩ রান।

৫) পাঁচ নম্বরে রয়েছেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তিনি ৭৩ রানের দুরন্ত ইনিংস খেলেন।
৬) ছয় নম্বরে আছেন ভারতের তরুণ তুর্কি শুভমন গিল। গুজরাট টাইটান্সের এই তারকা ১টি ম্যাচে খেলে ৬৩ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন।

৭) সাত নম্বরে আছেন ওয়ার্নার। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ওয়ার্নার ১টি ম্যাচে ৫৬ রান করেছেন।
৮) আট নম্বরে আছেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। হায়দ্রাবাদ এর বিরুদ্ধে ৫৫ রান করে অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন তিনিও।

৯) গত বারের অরেঞ্জ ক্যাপজয়ী তারকা জস বাটলার আপাতত রয়েছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৯ নম্বরে। হায়দরাবাদের বিরুদ্ধে তিনি ৫৪ রান করেছিলেন।
১০) দশ নম্বরে আছেন রাজস্থানের তরুণ ওপেনার যশস্বী জসওয়াল । তিনি অরেঞ্জ আর্মির বিরুদ্ধে করেছিলেন ৫৪ রান।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top