News Flash

  • Home
  • দিনের খবর
  • ড্রোনের সাহায্য পাঠানো হয়েছিল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, সাম্বায় সমস্ত কিছু উদ্ধার করল পুলিশ
Image

ড্রোনের সাহায্য পাঠানো হয়েছিল আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ, সাম্বায় সমস্ত কিছু উদ্ধার করল পুলিশ

জম্মু, ৩ মার্চ (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় বিপুল পরিমানে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করল পুলিশ। ড্রোনের সাহায্যে পাঠানো হয়েছিল সমস্ত কিছু, সোমবার তা উদ্ধার করল পুলিশ। সাম্বা জেলার বিজয়পুরের রাখ বারুতিয়া গ্রামে একটি প্যাকেট পাওয়া যায়, প্যাকেটটি ড্রোনের সাহায্য নামানো হয়েছিল। সেই প্যাকেট থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

সাম্বার এসএসপি বেনাম তোশ জানিয়েছেন, সোমবার একটি সন্দেহজনক বস্তু সম্পর্কে তথ্য পাওয়া যায়, পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াডকেও ডাকা হয়। ৩টি পিস্তল, ৪টি গ্রেনেড, ৬টি ম্যাগাজিন ও ৪৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ৯০ শতাংশ কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই রয়েছেন: সৌগত রায়

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের ‘আসল’ সংগঠনকে কেন্দ্র করে চলা রাজনৈতিক বিতর্কের মাঝেই দলের সাংসদ সৌগত রায়…

ByByNews Desk Jun 23, 2026

তৃণমূলের ‘আসল’ ওয়ার্কিং কমিটির দাবি, নির্বাচন কমিশনকে চিঠি মমতা-অনুগামী শিবিরের

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের (টিএমসি) মমতা বন্দ্যোপাধ্যায়-অনুগামী গোষ্ঠী নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে দলের ‘আসল’ জাতীয় ওয়ার্কিং…

ByByNews Desk Jun 23, 2026

পশ্চিমবঙ্গে গ্রেফতার তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে ৪ কোটি টাকার সোনার গয়না উদ্ধার

কলকাতা, ২৩ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত জেলা…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top