News Flash

Image

অসম সফরে আপ-প্রধান অরবিন্দ কেজরিওয়াল ও পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

গুয়াহাটি, ২ এপ্রিল (হি.স.) : আজ রবিবার অসম সফরে এসেছেন আম আদমি পার্টি (আপ)-প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। দলের দুই শীর্ষ নেতা আজ গুয়াহাটির ভরলুমুখে সোনারাম ময়দান থেকে আসন্ন সংসদীয় নির্বাচনের দামামা বাজাবেন। করার পাশাপাশি, দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং পঞ্জাবে মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করবেন। ইতিমধ্যে দলীয় কর্মী-সমর্থকদের সমাবেশে ভাষণ দিচ্ছেন ভগবন্ত মান।

ভগবন্ত মান তাঁর আমলে পঞ্জাব উন্নয়নের শিখরে পৌঁছচ্ছে বলে দাবি করে ভাষণ দিচ্ছেন। তিনি বলেন, কংগ্রেসের শাসনে পঞ্জাব ছিল দেশের অন্যতম পশ্চাদপদ রাজ্য। কংগ্রেস রাজ্যের উন্নয়ন চায়নি। বিজেপিও পারবে না। তিনি কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারেরও সমালোচনা করছেন।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, উত্তর-পূর্বাঞ্চলে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি কার্যকর বিকল্প হিসেবে আপ-কে প্রতিষ্ঠিত করতে হবে।

আজ বেলা ১.৩০ মিনিট নাগাদ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ-সুপ্রিমো গুয়াহাটির বড়ঝাড় বিমানবন্দরে অবতরণ করেছেন। বিমানবন্দরে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান দরেল অসম প্রদেশের নেতা-কর্মীরা।

এদিকে বিমানবন্দরে আপ-এর প্রদেশ কমিটির পদাধিকারীরা বলেছেন, আজ অসমের রাজনৈতিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। আপ-এর দুই শীর্ষ নেতার আগমনে অসমে গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবর্তন হবে।

Releated Posts

এফসিআরএ সংশোধনী নিয়ে মেঘালয়ে কংগ্রেসের প্রতিবাদ, চার্চ-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পত্তি নিয়ে উদ্বেগ

 শিলং, ১০ আগস্ট  : ভারতীয় জাতীয় কংগ্রেস-এর মেঘালয় প্রদেশ কংগ্রেস কমিটি প্রস্তাবিত বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন  সংশোধনীর প্রতিবাদে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাধীনতার চেতনায় ‘হর ঘর তিরঙ্গা’ বাইক র‍্যালি, ইম্ফলে পতাকা উড়িয়ে সূচনা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১০ আগস্ট (আইএএনএস): দেশজুড়ে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অংশ হিসেবে দেশাত্মবোধের বার্তা ছড়িয়ে দিতে সোমবার ইম্ফল পূর্ব…

ByByNews Desk Aug 10, 2026

মণিপুরে সাত জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ

ইম্ফল, ৯ আগস্ট (আইএএনএস): মণিপুরে পৃথক একাধিক যৌথ অভিযানে সাত জঙ্গিকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। গত ২৪ ঘণ্টায়…

ByByNews Desk Aug 9, 2026

মণিপুরে শান্তি ফেরাতে বড় পদক্ষেপ, অবাধ যাতায়াতের জন্য জাতীয় সড়ক খুলে দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রী ও আদিবাসী নেতাদের

ইম্ফল, ৮ আগস্ট (আইএএনএস): মণিপুরে শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে বড় পদক্ষেপ করল রাজ্য সরকার। শনিবার মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Aug 8, 2026
Scroll to Top