News Flash

  • Home
  • খেলা
  •  সমীরন স্মৃতি টি-২০ ক্রিকেটে শতদলকে হারিয়ে বিসিসি জয়ী
Image

 সমীরন স্মৃতি টি-২০ ক্রিকেটে শতদলকে হারিয়ে বিসিসি জয়ী

বি সি সি -‌১৮০/‌৪

শতদল সঙ্ঘ-‌১৭৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল।।দুরন্ত ম্যাচ । লড়াই শেষ বল পর্যন্ত। শেষ পর্যন্ত ২ রানে জয় পেলো বি সি সি। পরাজিত করলো সুপার ডিভিশনের দল শতদল সঙ্ঘকে। সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-‌২০ ক্রিকেটে। নরসিংগড় পুলিস ট্রেণিং আকাদেমি মাঠে অনুষ্ঠিত ম্যাচে। বি সি সি-‌র হয়ে দাপট দেখান রিয়াজ উদ্দিন এবং বাবুল দে। রবিবার সকালে প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে বি সি সি নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করে। ওপেনিং জুটিতে বাবুল দে এবং রিয়াজ উদ্দিন ১২০ রান যোগ করে দলকে বড় স্কোর গড়ার দিকে নিয়ে যান। বাবুল ৪৬ বল খেলে ৭ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৭১ এবং রিয়াজ ৪২ বল খেলে ৬ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৫৮ রান করেন। এছাড়া দলের পক্ষে সাগর শর্মা ১৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ এবং রাজদীপ দত্ত ৫ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। জবাবে খেলতে নেমে শতদল সঙ্ঘ ১৭৮ রান করতে সক্ষম হয়।  দলের পক্ষে দীপায়ন দেববর্মা ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৫, ভিকি সাহা ১৭ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০,স্বাদব খান ৯ বল খেলে ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২১ এবং সৌরভ দাস ৯ বল খেলে ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। বি সি সি-‌র পক্ষে রিয়াজ উদ্দিন (‌৪/‌১৮) এবং রাজদীপ দত্ত (‌২/‌৩২) সফল বোলার।‌‌‌

Releated Posts

‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এ মাদকমুক্ত ভারতের শপথ, নেতৃত্বে ক্রীড়ামন্ত্রী মানসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ‘নেশামুক্ত ভারত’ গড়ার বার্তা নিয়ে রবিবার দেশজুড়ে অনুষ্ঠিত হল ‘ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেল’-এর…

ByByNews Desk Aug 9, 2026

অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্সে হাই জাম্পে রুপো বাসন্তের, লং জাম্পে ব্রোঞ্জ শাহনওয়াজের

ইউজিন, ৯ আগস্ট (আইএএনএস): অনূর্ধ্ব-২০ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে পুরুষদের হাই জাম্পে রুপোর পদক জিতলেন ভারতের বাসন্ত। ২.২১ মিটার…

ByByNews Desk Aug 9, 2026

বিএসএফের ‘স্পন্দন’ ফুটবলে চ্যাম্পিয়ন উত্তর ত্রিপুরা জেলা

আগরতলা, ৮ আগস্ট: সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর রাজ্যভিত্তিক মর্যাদাপূর্ণ ‘স্পন্দন’ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল উত্তর…

ByByNews Desk Aug 8, 2026

কোরিয়া মাস্টার্সে বিদায় অনমলের, কোয়ার্টার ফাইনালে তন্বী, অশ্মিতা ও রক্ষিতা

আসান সিটি, ৬ আগস্ট (আইএএনএস): কোরিয়া মাস্টার্স ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের অনমল খার্বের অভিযান শেষ হয়েছে প্রি-কোয়ার্টার ফাইনালেই। বৃহস্পতিবার…

ByByNews Desk Aug 6, 2026
Scroll to Top