News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বনমালীপুরে বিজেপিকে জয়ী না করায় আক্ষেপ মুখ্যমন্ত্রীর
Image

বনমালীপুরে বিজেপিকে জয়ী না করায় আক্ষেপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ শনিবার নজরুল কলাক্ষেত্রে বনমালীপুর মন্ডলের উদ্যোগে মহতী রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷  রাজ্যের ব্লাড ব্যাংক গুলিতে রক্তের সংকট দূর করার জন্য এগিয়ে এসেছে ভারতীয় জনতা পার্টি৷ রবিবার নজরুল কলাক্ষেত্রে বনমালী পুর মন্ডলের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়৷ রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা৷ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য ,প্রাক্তন বিধায়ক ডঃ দিলীপ দাস সহ অন্যান্যরা৷ এদিন রক্তদান শিবিরের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান৷ তিনি বলেন রক্তের কোন জাত নেই ,ধর্ম নেই, বয়স নেই৷ রক্তদানের মত পূণ্য অন্য কোন দানের মাধ্যমে সম্ভব হয় না৷ মাত্র একই ইউনিট রক্তদানের মধ্য দিয়ে চারটি প্রাণ বাঁচানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন৷৷ এদিন রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপ করে মুখ্যমন্ত্রী বলেন বিধানসভা কেন্দ্রটি রাজ্যের অন্যতম প্রেস্টিজিয়াস বিধানসভা কেন্দ্র৷ এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপিকে জয়ী না করায় তিনি আক্ষেপ করে আগামী দিনে এই কেন্দ্র থেকে বিজেপিকে জয়ী করার আগাম আহ্বান জানান৷ বনমালীপুর এলাকার গণদেবতাদের প্রতি আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন দেশের প্রধানমন্ত্রী দেশ এবং রাজ্যকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে চাইছেন৷  অন্তত দেশের প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি বিবেচনা করে বনমালীপুর এলাকার জনগণকে বিজেপির পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷৷  প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন কেন বনমালী পুর বিধানসভা কেন্দ্রে বিজেপি জয়ী হলো না তা বিচার-বিশ্লেষণ করে দেখা হচ্ছে৷৷ আগামী দিনে বনমালীপুর বিধানসভা এলাকার গণদেবতারাও বিজেপিকে সমর্থন জানাবে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top