News Flash

Image

ইকো ও বাইকের সংঘর্ষে আহত চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ বিশালগড়ের নারাউড়া বাইপাস সড়কে  ইকো গাড়ি ও বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে গুরতর ভাবে আহত হল বাইক চালক৷ বিশালগড় দমকল বাহিনীর কর্মীরা আহত বাইক চালককে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায়৷বিশালগড় মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহত বাইক চালককে আশঙ্কা জনক অবস্থায় হাঁপানিয়া হাসপাতালে রেফার করে দেন৷ জানাযায় বাইক নিয়ে উত্তম কুমার কর আগরতলা যাওয়ার পথে বাইপাস সড়কে দুর্ঘটনার কবলে পরেন৷ ইকো  গাড়ির ধাক্কায় বাইক থেকে ছিটকে পরে আহত হন উত্তম কুমার কর৷ বর্তমানে হাপানিয়া হাসপাতালে চিকিৎসা চলছে আহত বাইক চালকের৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top