News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাহুল গান্ধীর সাংসদ পথ বাতিল করতে গভীর ষড়যন্ত্র হয়েছে : প্রদেশ কংগ্রেস
Image

রাহুল গান্ধীর সাংসদ পথ বাতিল করতে গভীর ষড়যন্ত্র হয়েছে : প্রদেশ কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল৷৷ বিজেপি তীব্র ষড়যন্ত্র করে রাহুল গান্ধীর সংসদ পদ বাতিল করেছে৷ এবং ত্রিপুরা রাজ্যে নির্বাচনের ফলাফলের পর থেকে বিরোধীদের উপর সন্ত্রাস নামিয়ে এনেছে৷ এর প্রতিবাদে রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে কার্যকরী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ৮ এপ্রিল আগরতলায় সত্যাগ্রহ এবং অহিংসা কর্মসূচি সংগঠিত করা হবে৷ কংগ্রেস ভবন থেকে এই যাত্রা অনুষ্ঠিত করা হবে৷ রবিবার বিকেলে প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বৈঠকের পর এ বিষয়ে জানান কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা৷ তিনি বলেন সন্ত্রাসের বিরুদ্ধে আগামী ১৬ এপ্রিল বর্ধিত সভা অনুষ্ঠিত হবে৷ পাশাপাশি প্রত্যেক জেলায় সত্যাগ্রহ ও অহিংসা কর্মসূচি সংঘটিত করা হবে৷ ১৭ এপ্রিল কৈলাসহর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে, ২০ এপ্রিল আগরতলা শহরে এবং ২৩ এপ্রিল উদয়পুরে কংগ্রেসের কর্মসূচি অনুষ্ঠিত হবে৷

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top