News Flash

  • Home
  • খেলা
  • আইপিএলে আজ আরসিবির মুখোমুখি গতবারের লাস্ট বয় মুম্বই
Image

আইপিএলে আজ আরসিবির মুখোমুখি গতবারের লাস্ট বয় মুম্বই

মুম্বই, ২ এপ্রিল(হি.স.) : আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান গতবারের আইপিএলটা যত দ্রুত সম্ভব ভুলতে চাইবে। রোহিত শর্মার নেতৃত্বেই মুম্বই ইন্ডিয়ান পেয়েছে পাঁচটা ট্রফি। আজ রবিবার তারা আরসিবির মুখোমুখি।

গত আইপিএলে তাদের পারফরম্য়ান্স খারাপ হওয়ার অন্যতম কারণ ট্রানজিশন। গত মরসুমে নতুন দুটি দল যোগ দেয় আইপিএলে। গতবার মুম্বই ইন্ডিয়ান্সের অন্যতম সেরা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া যোগ দেন নতুন দল গুজরাট টাইটান্সে। সেখানে নেতৃত্ব দিয়ে আইপিএলে অভিষেক হওয়া গুজরাটকে চ‌্যাম্পিয়ন করেন। হার্দিকের দলছাড়া এটাই কিন্তু একমাত্র কারণ নয়। গত মরসুমে মূলত ভবিষ্যতের দল গড়াতেই জোর দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। দলে এক ঝাঁক তরুণ ক্রিকেটারকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
এ বার কেমন তৈরি মুম্বই ইন্ডিয়ান্স? সাফল্যের সম্ভাবনাই বা কতটা?
আইপিএলে ২০২২’র নিলামে টিম ডেভিডকে ৮.২৫ কোটি টাকায় নেয় মুম্বই ইন্ডিয়ান্স। তেমনই এ বারের মিনি অকশনে ক্যামেরন গ্রিনের জন্য ১৭.৫০ কোটি টাকা খরচ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। দেশের জার্সিতে একদিনের ম্যাচে নজর কেড়েছেন গ্রিন। এবার ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্স করেছে। আইপিএলে কতটা ক্যামেরুন গ্রিন কতটা জ্বলে উঠতে পারেন সেটাই দেখার। তবে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে এ বারও অস্বস্তি। তারকা পেসার জসপ্রীত বুমরাকে না পাওয়া। আবার স্বস্তির খবর, ইংল্যান্ডের জোফ্রা আর্চারের মতো পেসারকে নিয়েছে মুম্বই। আর্চারের মতো পেসার থাকা যে কোনও দলের কাছে স্বস্তির।
এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে মুম্বইয়ের একাদশ হতে পারে-

রোহিত শর্মা, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, টিম ডেভিড/ডিওয়াল্ড ব্রেভিস, ক্যামেরন গ্রিন, রমনদীপ সিং, কুমার কার্তিকেয়, হৃতিক শোকিন/শামস মুলানি, জোফ্রা আর্চারের, জেসন বেহরেনডর্ফ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top