News Flash

  • Home
  • খেলা
  • আজ গত বারের রানার্স রাজস্থানের মুখোমুখি হ্যারি ব্রুকের ‘সানরাইজ’
Image

আজ গত বারের রানার্স রাজস্থানের মুখোমুখি হ্যারি ব্রুকের ‘সানরাইজ’

নয়াদিল্লি, ২ এপ্রিল(হি.স.) : আজ গতবারের রানার্স বাটলার সমৃদ্ধ রাজস্থান মুখোমুখি হচ্ছে হায়দ্রাবাদের। এই ম্যাচে খুবই লক্ষণীয় রয়্যালসকে আজ কতটা চাপে ফেলতে পারে তাঁরই দেশের হ্যারি ব্রুক। খেলা হবে হায়দ্রাবাদের মাঠেই।

আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এবার অনেকটাই বদলে গেছে সানরাইজার্স হায়দরাবাদ। সব বিভাগেই শক্তি বাড়িয়েছে তারা। প্রথম ম্যাচে অবশ্য কিছুটা খামতি থাকছেই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের তারা আজকে পাচ্ছে না। এতে বেশ পড়তে পারে সমস্যায়। দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম এবার সানরাইজার্সকে নেতৃত্ব দেবেন। প্রথম ম্যাচে মার্করামের পরিবর্তে নেতৃত্ব দেবেন ভুবনেশ্বর কুমার।
অন্য দিকে, তরুণ অধিনায়ক সঞ্জু স্যামসনের নেতৃত্ব আরও একটা ভালো মরসুম কাটানোর লক্ষ্যে নামছে রাজস্থান রয়্যালস। আজ সানারাইজার্স হায়দরাবাদের যে একাদশ খেলানোর সম্ভাবনা প্রবল, তাতে বিদেশিদের মধ্যে নিঃসন্দেহে থাকবেন হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপ্স। পরিস্থিতি বিচার করে লেগ স্পিনার আদিল রশিদ কিংবা আফগানিস্তানের বাঁ হাতি পেসার ফজলহক ফারুকিকে খেলানো হতে পারে। তবে খেলানো হতে পারে দেশের এক্সপ্রেস বোলার উমরান মালিককেও। সঙ্গে ভুবনেশ্বর কুমার থাকছেনই।

ব্যাটিং বিভাগে অভিষেক শর্মা, মায়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠিদের মতো ভারতীয় দক্ষ প্লেয়ার রয়েছেন। আর রাজস্থান কার্যত একই দল ধরে রেখেছে। দু-একটা জায়গা শক্তিশালী করার দিকে নজর ছিল তাদের। সেই অনুযায়ী প্লেয়ারও নিয়েছে আইপিএলের মিনি অকশনে। এর মধ্যে উল্লেখযোগ্য ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার জেসন হোল্ডার। ওপেনিংয়ে রয়েছে যশস্বী জয়সওয়াল, জস বাটলার। এরপর দেবদত্ত পাডিকাল, সঞ্জু স্য়ামসন, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ রয়েছেন। চমক হতে পারেন পাওয়ারফুল ব্যাটার আকাশ বশিষ্ট।
আর বোলিং বিভাবে ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহালের জায়গা নিশ্চিত। পরিস্থিতি বুঝে খেলানো হবে জেসন হোল্ডার কিংবা রবিচন্দ্রন অশ্বিনকে।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top