News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অক্সিজেন পার্কে অর্কিডরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
Image

অক্সিজেন পার্কে অর্কিডরিয়ামের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ বিকেলে শালবাগানের অি’জেন পার্কে অর্কিডরিয়ামের উদ্বোধন করেন৷ উল্লেখ্য, বন দপ্তর ২০২১ সালে শালবাগানে অি’জেন পার্ক গড়ে তোলে৷ অর্কিডরিয়ামের উদ্বোধনের মধ্য দিয়ে আজ এই পার্কে নতুন পালক সংযোজিত হলো৷ রাজ্যে অর্কিডকে সংরক্ষণ ও আকর্ষণীয় করে উপস্থাপিত করার লক্ষ্যেই এই স্টেট অব আর্ট অর্কিডরিয়াম গড়ে তোলা হয়েছে৷
অি’জেন পার্কে অর্কিডরিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা বলেন, এই অি’জেন পার্কের সৌন্দর্যতা উপভোগ করলে এই পার্কের নামের স্বার্থকতা খুঁজে পাওয়া যায়৷ রাজ্যের বন দপ্তরের উদ্যোগে এই অি’জেন পার্ক গড়ে তোলা হয়েছে৷ যা সত্যিই প্রশংসনীয়৷ আজ আবার নতুন করে আরও একটি সৌন্দর্য সংযোজিত হলো৷ এই অর্কিডরিয়াম ত্রিপুরার পর্যটন ক্ষেত্রকে আরও আকর্ষণীয় করবে৷ তিনি বলেন, এই অর্কিডরিয়ামে ৫০টি প্রজাতির অর্কিড রয়েছে যার মধ্যে ২০টি প্রজাতির অর্কিড ত্রিপুরার৷ এছাড়াও এই পার্কে রয়েছে বিভিন্ন প্রজাতির পাখি, গাছপালা এবং বিভিন্ন প্রজাতির বাঁশ৷ মুখ্যমন্ত্রী বলেন, জি-২০ গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিগণ ত্রিপুরা সফরে আসছেন৷ ত্রিপুরার পর্যটন, ক’ষ্টি, সংস্ক’তি ইত্যাদি বিভিন্ন বিষয়কে তাদের সামনে তুলে ধরা হবে৷ যাতে তারা ত্রিপুরা সম্পর্কে আরও আক’ষ্ট হন৷ জি-২০ গোষ্ঠীর প্রতিনিধিগণ এই অি’জেন পার্কেও আসবেন৷ তাছাড়াও রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র পরিদর্শন করবেন৷ এতে ত্রিপুরার পর্যটনের মান উন্নয়নের পাশাপাশি বিশ্বব্যাপী প্রচারের আলোয় আসবে ত্রিপুরার পর্যটন৷ এতে আগামীদিনে ত্রিপুরার পর্যটনের উন্নতি ঘটবে বলে মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করেন৷ তিনি বলেন, ত্রিপুরার মানুষ স্বভাবতই অতিথিপরায়ণ৷ জি-২০ প্রতিনিধিদের স্বাগত জানাতে ত্রিপুরা সরকার প্রস্তুত রয়েছে৷ রাজ্যের বন দপ্তর বনজ সম্পদের মান উন্নয়নে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে৷ আগামীদিনেও যাতে এই বনজ সম্পদের গড়িমা বাড়ানোর পাশাপাশি এই সম্পদকে কাজে লাগিয়ে রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নতি ঘটানো যায় সেই দৃষ্টিভঙ্গিতে কাজ করছে বন দপ্তর৷ মুখ্যমন্ত্রী আজ অি’জেন পার্কে এসে প্রথমে একটি নাগেশ্বর গাছের চারা রোপণ করেন৷
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুখ্য প্রধান বন সংরক্ষক কে এস শেঠি৷ অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন মুখ্য সচিব জে কে সিনহা৷ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী জায়া স্বপা সাহা, বামুটিয়া প’ায়েত সমিতির চেয়ারম্যান শিলা দাস সহ বন দপ্তরের বিভিন্ন আধিকারিকগণ৷

Releated Posts

স্মার্ট মিটার ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে কাঞ্চনবাড়িতে দিনভর বিক্ষোভ

আগরতলা, ১১ আগস্ট: স্মার্ট মিটার বাতিল, অস্বাভাবিক হারে বিদ্যুৎ বিল বৃদ্ধি এবং রিচার্জ সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

পতিছড়িতে রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল যাত্রী শেড, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

আগরতলা, ১১ আগস্ট: শান্তিরবাজার বিধানসভার অন্তর্গত পতিছড়ি ড্রপগেট এলাকায় রক্ষণাবেক্ষণের অভাবে বেহাল অবস্থায় পড়ে রয়েছে একটি যাত্রী শেড।…

ByByReshmi Debnath Aug 11, 2026

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top