News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সাথে আলোচনা, বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে সরকার রাজ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে আগ্রহী : বিদ্যুৎমন্ত্রী
Image

কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সাথে আলোচনা, বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে সরকার রাজ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে আগ্রহী : বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল৷৷ রাজ্য সরকার বিদ্যুৎ পরিষেবার উন্নয়নে রাজ্যে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে আগ্রহী৷ গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎ ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রী আর কে সিং-এর সাথে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথের আলোচনা হয়৷ আজ সচিবালয়ে নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ একথা জানান৷

বিদ্যুৎমন্ত্রী জানান, নয়াদিল্লিতে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রীর সাথে রাজ্যে গত পাঁচ বছরে বিদ্যুৎ দপ্তরের সাফল্যের খতিয়ান এবং আগামী দিনের দপ্তরের পরিকল্পনা নিয়েও বিস্তারিত আলোচনা হয়৷ বিদ্যুৎমন্ত্রী জানান, বর্তমান রাজ্য ও কেন্দ্রীয় সরকার ক্লিন এনার্জি এবং গ্রিন এনার্জি-র দিকে এগোচ্ছে৷ কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনায় রাজ্যে ক্লিন ও গ্রিন এনার্জি বিষয়টিও প্রাধান্য পেয়েছে৷ কেন্দ্রীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে পুনর্নবীকরণ শক্তি সঞ্চয় কেন্দ্র স্থাপনে কেন্দ্রীয় সরকার সহায়তা করবে৷ এই বিষয়টি পর্যালোচনা করার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল রাজ্যে আসবে৷  

বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্য সরকার রাজ্যের জলসম্পদকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী৷ রাজ্যে গ্রিন হাউড্রোজেন প্রযুক্তি ব্যবহারের বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা হয়েছে৷ এই বিষয়টি পর্যালোচনা করার জন্যও কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের একটি প্রতিনিধিদল রাজ্যে আসবে৷ তিনি জানান, রাজ্য থেকে বাংলাদেশকে এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের মাধ্যমে প্রায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়৷ এনটিপিসি বিদ্যুৎ ব্যাপার নিগম লিমিটেডের কাছ থেকে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগমের অর্থ পাওনা রয়েছে৷ এই বকেয়া অর্থ পাওয়ার বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সাথে আলোচনা হয়৷

বিদ্যুৎমন্ত্রী জানান, রাজ্য বিদ্যুৎ নিগম সৌভাগ্য যোজনায় কেন্দ্রীয় সরকারের কাছে কিছু পরিমাণ অর্থ পাওনা রয়েছে৷ সেই অর্থ রাশিও যাতে রাজ্য সরকার দ্রুত পেতে পারে সেই বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে৷ সাংবাদিক সম্মেলনে মন্ত্রী গত পাঁচ বছরে দপ্তরের সাফল্যের খতিয়ান তুলে ধরে জানান, গত পাঁচ বছরে ৩টি নতুন ১৩২ কেভি সাব স্টেশন তৈরী করা হয়েছে৷ এতে ব্যয় হয়েছে ৮০ কোটি টাকা৷ গত পাঁচ বছরে নতুন ১৩২ কেভি লাইন সম্পসারিত হয়েছে ১৫৪ কিলোমিটার৷ এজন্য ব্যয় হয়েছে ৩৯ কোটি টাকা৷

তিনি আরও জানান, পাঁচ বছরে ২২টি নতুন ৩৩ কেভি সাব স্টেশন তৈরী করা হয়েছে৷ পাঁচ বছরে ৩ হাজার ৯৯৩ কিলোমিটার নতুন এইচটি লাইন সম্প্রসারিত হয়েছে৷ ৯ হাজার ১২৭ কিমি  নতুন এলটি লাইন সম্পসারিত হয়েছে৷ ২১৮ কিমি নতুন আণ্ডার গ্রাউণ্ড ক্যাবল লাইন তৈরী হয়েছে৷ গত পাঁচ বছরে বিনামূল্যে ১ লক্ষ ৩৬ হাজার ২৩২টি পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ এছাড়াও রেভিনিউ ম্যানেজমেন্ট সিস্টেম, মার্ট মিটার বসানো হয়েছে৷ বিদ্যুৎমন্ত্রী জানান, গত পাঁচ বছরে বিদ্যুৎ মাশুল কিছুই বাড়ানো হয়নি৷

Releated Posts

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top