News Flash

  • Home
  • খেলা
  • এ গ্রুপের দুটি ম্যাচ পরিত্যক্ত সদর-এ সেমিফাইনালে উন্নীত
Image

এ গ্রুপের দুটি ম্যাচ পরিত্যক্ত সদর-এ সেমিফাইনালে উন্নীত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল।। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত। ৩ এপ্রিল, প্রথম সেমিফাইনালে সদর-এ খেলবে ধর্মনগরের বিরুদ্ধে। খেলা হবে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে। সদর-এ দল যেমন গ্রুপ-এ থেকে সেমিফাইনালে উন্নীত হয়েছে। তেমনি ধর্মনগর মহকুমা দল সেমিফাইনালে এসেছে গ্রুপ-ডি থেকে শীর্ষস্থান পেয়ে। উল্লেখ্য, আজ, শনিবার গ্রুপ লীগের শেষ ম্যাচে সদর-এ বনাম খোয়াইয়ের খেলাটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। উল্লেখ্য, গ্রুপ এ-র অপর খেলা তেলিয়ামুড়া বনাম মোহনপুরের ম্যাচটিও পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে। ম্যাচটি ছিল নীপকো মাঠে। গ্রুপ-এ থেকে সদর-এ চার ম্যাচের তিনটিতে জয় এবং একটিতে নো-রেজাল্টের দৌলতে মোট ১৪ পয়েন্ট পেয়ে গ্রুপ শীর্ষের স্বীকৃতি নিয়ে সেমিফাইনালে খেলবে।

Releated Posts

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের তিন পদক, ১০ মিটার এয়ার রাইফেলে রৌপ্য-রূপা ও ব্রোঞ্জ

আইচি-নাগোয়া, জাপান, ২১ সেপ্টেম্বর: ২০তম এশিয়ান গেমসে শুটিংয়ে ভারতের দারুণ পারফরম্যান্স অব্যাহত রয়েছে। প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ১০…

ByByTaniya Chakraborty Sep 21, 2026

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top