News Flash

  • Home
  • মুখ্য খবর
  • যুবকের মৃতদেহ উদ্ধার, পুলিশের দাবি দুর্ঘটনা, পরিবারের সন্দেহ খুন
Image

যুবকের মৃতদেহ উদ্ধার, পুলিশের দাবি দুর্ঘটনা, পরিবারের সন্দেহ খুন

আমবাসা(ত্রিপুরা), ১ এপ্রিল(হি. স.) : বাবা-মার থেকে আলাদা থাকেন অজয় কন্দ(২৫)। তবে, সম্প্রতি স্ত্রী বাড়িতে না থাকায় কয়েকদিন ধরে রাতের আহার বাবা-মার সাথেই সারেন। কিন্তু, শুক্রবার রাতে রাতের আহার সেরে বাড়ি ফেরা হয়নি তাঁর। আজ সকালে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। কিন্তু, মৃতের পরিবারের সন্দেহ তাঁকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কমলপুর থানাধীন মায়াছড়ি নতুন বাগান হটাৎ কলোনী এলাকায় তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
মৃতের বাবা অনিল কন্দ জানিয়েছেন, অন্যান্য দিনের মতোই শুক্রবার রাতেও খাবার সেরে দশটা নাগাদ টিআর-০৪-সি-৬৪৫৯ নম্বরের বাইকে চেপে নিজ বাড়িতে চলে গিয়েছিল অজয়। তাঁর সাথে অপর একজন ব্যক্তিও ছিলেন। দুজনেই একসাথে বেরিয়েছিলেন। কিন্তু, শনিবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে খবর পেয়ে ছুটে গিয়েছি। তিনি জানান, রাস্তার পাশে ঢালু জমিতে বাইকের সাথেই পড়ে ছিল অজয়ের রক্তাক্ত দেহ। ওই খবর পেয়ে পুলিশও ছুটে এসেছে। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। তিনি বলেন, অজয়ের সাথে আরও একজন ব্যক্তি ছিলেন। ওই ব্যক্তি বর্তমানে স্থানীয় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। অথচ, তাঁর ছেলের মৃত্যু হয়েছে খবর তিনি সকালে পেয়েছেন। ঘটনার পর বিষয়টি তাঁদের কেন জানানো হয়নি, প্রশ্ন তুলেন মৃতের বাবা। এই যুক্তিতে তাঁর সন্দেহ, অজয়ের মৃত্যু দুর্ঘটনায় নয়, তাঁকে খুন করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনায় অজয়ের মৃত্যু হয়েছে বলে পুলিশ দাবি করেছে। কারণ, তাঁর সাথে থাকা বাইক আরোহী বর্তমানে আহত অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। তবে, পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মৃতের বাবার অভিযোগ মূলে খুনের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে পুলিশ। 

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top