News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • মৃত্যুর কাছে হার মানলেন পাথারকা‌ন্দির বুব‌রিঘা‌টে সড়ক দুর্ঘটনায় আহত ক‌লেজছাত্র
Image

মৃত্যুর কাছে হার মানলেন পাথারকা‌ন্দির বুব‌রিঘা‌টে সড়ক দুর্ঘটনায় আহত ক‌লেজছাত্র

কর্মবির‌তির মাধ্যমে শোক ব্যক্ত স্থানীয় চা শ্রমিকদের

পাথারকান্দি (অসম), ১ এপ্রিল (হি.স.) : গত বুধবার স‌ন্ধে প্রায় সা‌ড়ে সাতটা নাগাদ পাথারকা‌ন্দির বুব‌রিঘা‌ট চা বাগা‌নের কালাপুল এলাকায় সংঘ‌টিত বাইক-অল্টো সংঘ‌র্ষে একজ‌নের অকুস্থ‌লে মৃত্যুর পাশাপাশি আরেকজন‌কে আশঙ্কাজনক অবস্থায় শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভ‌রতি করা হ‌য়েছিল। কিন্তু শেষ রক্ষা হয়‌নি। আজ শনিবার ভোররা‌তে চি‌কিৎসাধীন অবস্থায় মৃত্যুর কা‌ছে হা‌র মে‌নে প্রয়াত হয়েছেন তিনি। প্ৰয়াত কলেজছাত্ৰটি বুবরিঘাট বাগানের জনৈক রতন তে‌লেঙ্গার ১৯ বছরের ছেলে মঙ্গল তে‌লেঙ্গা।

প্ৰসঙ্গত, গত ২৯ মাৰ্চ করিমগঞ্জ জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানাধীন বুব‌রিঘা‌টে মোটর বাইক ও অল্টোর মু‌খোমুখি সংঘ‌র্ষে কুশ তে‌লেঙ্গার পুত্র পূরণ তে‌লেঙ্গা (২৮)-র মৃত্যু হয়েছিল। একই ঘটনায় অপর বাইক আরোহী মঙ্গল তে‌লেঙ্গা গুরুতর আহত হ‌য়ে হাসপাতালে চি‌কিৎসাধীন ছিলেন। ঘটনা‌টি সংঘ‌টিত হ‌য়ে‌ছিল পাথারকা‌ন্দির বুব‌রিঘাট চা বাগা‌নের কালাপুল এলাকায়।

ওই দিন সন্ধ্যারাতে পূরণ তে‌লেঙ্গা ‌নি‌জের মোটর বাইক নি‌য়ে পাথারকা‌ন্দি‌তে আসার প‌থে দুর্ঘটনা‌টি ঘ‌টেছিল। বাইকের পেছ‌নে আরোহী ছি‌লেন ওই বাগা‌নের রতন তে‌লেঙ্গার ক‌লেজ পড়ুয়া পুত্র মঙ্গল তে‌লেঙ্গা। তা‌দের বাইক‌টি কালাপুল এলাকায় পৌঁছ‌লে পাথারকা‌ন্দি থে‌কে টিলাবা‌ড়ি‌ অভিমু‌খী এএস ১০ ‌বি ০২৯৬ নম্ব‌রের এক‌টি দ্রুতগামী অল্টো অর্তকি‌তে বাইক‌টি‌কে ধাক্কা দেয়। প্রচণ্ড ধাক্কায় বাইকের চালক সহ আরোহী সড়‌কে ছিট‌কে প‌ড়ে গুরুতরভাবে আহত হন।

স্থানীয়রা এগি‌য়ে গি‌য়ে আহত‌দের উদ্ধার ক‌রে পাথারকা‌ন্দি সামূ‌হিক হাস‌পাতালে নি‌য়ে যান। কিন্তু কর্তব্যপরত চি‌কিৎসক পূরণ‌কে মৃত ব‌লে ঘোষণা ক‌রেন। পাশাপা‌শি আহত মঙ্গলের অবস্থা সংকটজনক হওয়ায় তা‌কে শিলচর মে‌ডিক্যাল ক‌লেজ হাস‌পাতালে রেফার ক‌রেন ডাক্তার।

জানা গে‌ছে, মৃত চা শ্রমিক পূর‌ণের স্ত্রী সহ মাত্র ২১ দি‌নের এক‌টি শিশুপুত্র র‌য়ে‌ছে। দুর্ঘটনার পর ঘাতক অল্টো গা‌ড়ি ফে‌লে গা ঢাকা দি‌য়ে‌ছিল চালক।

জানা গেছে, আজ শনিবার মঙ্গল তে‌লেঙ্গার মৃত‌দেহ ময়না তদ‌ন্তের পর প‌রিবা‌রের হা‌তে সম‌ঝে দিয়েছে পু‌লিশ।

এদি‌কে দুর্ঘটনায় একই এলাকার দুই যুবকের মৃত্যুতে গ‌ভীর শোক ছ‌ড়ি‌য়ে প‌ড়েছে বুব‌রিঘাট বাগা‌নে। শোকে মর্মাহত প্রায় আট শতাধিক শ্রমিক ও বাগান পঞ্চায়েতের পদাধিকারীরা এক দিবসীয় কর্মবির‌তি পালন ক‌রেন। পাশাপা‌শি তাঁরে দুই মৃ‌তের প‌রিবার‌কে আর্থিক সাহায্য পাই‌য়ে দি‌তে পাথারকান্দির সার্কল অফিসার, বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলাশাসকের হস্ত‌ক্ষেপ কামনা ক‌রেছেন। আজকের কর্মবিরতি কর্মসূচিতে অন্যান্যদের ম‌ধ্যে উপ‌স্থিত ছি‌লেন জয়হ‌রি সা‌লিয়া, মঙ্গল সা‌লিয়া, সত্য‌নন্দ বাউরি, র‌ঞ্জিত কোহার, বি তন্তুবাই, জগন্নাথ সা‌লিয়া, এম সা‌লিয়া, সোনামা‌লি কন্দ, সিতনা তে‌লেঙ্গা, বি‌কি পাণ্ডে গুড্ডু তেওয়া‌রি প্রমুখ বিশিষ্টজন।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top