News Flash

  • Home
  • প্রধান খবর
  • হলদিপোখর-সহ অন্যত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ জানাল ১৪৪ ধারা জারির প্রয়োজন নেই
Image

হলদিপোখর-সহ অন্যত্র পরিস্থিতি নিয়ন্ত্রণে, পুলিশ জানাল ১৪৪ ধারা জারির প্রয়োজন নেই

জামশেদপুর, ১ এপ্রিল (হি.স.): ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার জামশেদপুরের হলদিপোখর-সহ অন্যত্র পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। তাই ১৪৪ ধারা জারির এখনই কোনও প্রয়োজন নেই বলেই জানাল পুলিশ। যদিও, এলাকায় এখনও ভয় ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। রামনবমী বিসর্জন শোভাযাত্রার সময় শুক্রবার অশান্ত হয়ে ওঠে জামশেদপুরের হলদিপোখর এলাকা। পাথর ছোড়া হয়, তাতে ৫ জন আহত হন।

পরিস্থিতি যাতে নতুন করে হাতের বাইরে না চলে যায়, তাই সামগ্রিক পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। শনিবার সকালে পূর্ব সিংভূম জেলার ডেপুটি কমিশনার জানিয়েছেন, হলদিপোখর এবং জেলার অন্যান্য অংশে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ও শান্তিপূর্ণ রয়েছে। পর্যাপ্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত ১৪৪ ধারা জারি করার দরকার নেই। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

Releated Posts

স্বচ্ছতা ও বৃহত্তর অংশগ্রহণের মাধ্যমে সরকারি ক্রয় ব্যবস্থায় পরিবর্তন আনছে জিইএম: মোদি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বচ্ছ প্রক্রিয়া, বৃহত্তর অংশগ্রহণ এবং উন্নত সুযোগের মাধ্যমে সরকারি ই-মার্কেটপ্লেস (জিইএম) ভারতে সরকারি ক্রয়…

ByByNews Desk Aug 11, 2026

শিক্ষার্থী আন্দোলন নিয়ে ‘দ্বিচারিতা’, রাহুল গান্ধীকে ফের নিশানা বিজেপির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে ‘দ্বিচারিতা’র অভিযোগ তুলে আক্রমণ আরও…

ByByNews Desk Aug 11, 2026

প্রতিটি ঘরে ‘হর ঘর তিরঙ্গা’কে উৎসবে পরিণত করি: সক্রিয় জনঅংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে দেশবাসীকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার…

ByByNews Desk Aug 11, 2026

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top