News Flash

  • Home
  • খেলা
  • আইপিএল ২০২৩: উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিল গুজরাট, ৮ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ ৭২-৩
Image

আইপিএল ২০২৩: উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিং নিল গুজরাট, ৮ওভার শেষে চেন্নাইয়ের সংগ্রহ ৭২-৩

আহমেদাবাদ, ৩১ মার্চ (হি.স.) : আইপিএল ২০২৩-এর উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে টস জিতল গুজরাট টাইটানস। টস জিতে হার্দিক পান্ডিয়া শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান চেন্নাইকে। সুতরাং, আমদাবাদে রান তাড়া করবে টাইটানস। মুহূর্তে ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৭২ রান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ষষ্ঠদশ সংস্করণ শুরু আজ। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএলের নতুন মরসুমের প্রথম ম্যাচে টস জিতলেন হার্দিক পান্ডিয়া। ফিল্ডিংয়ের সিদ্ধান্ত গুজরাট টাইটান্স অধিনায়কের। চেন্নাই সুপার কিংস অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি জানান, তিনিও টস জিতলে শুরুতে বল করার সিদ্ধান্ত নিতেন। চার বিদেশিতেই প্রথম একাদশ সাজিয়েছেন তিনি। সিএসকের চার বিদেশি- মইন আলি, বেন স্টোকস, মিচেল স্য়ান্টনার, ডেভন কনওয়ে। এই মুহূর্তে ৮ ওভার শেষে চেন্নাইয়ের স্কোর ৩ উইকেটে ৭২ রান।
গুজরাটের প্রথম একাদশ: শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, মহম্মদ শামি, জোশ লিটল, আলজারি জোসেফ ও যশ দয়াল।
গুজরাটের পরিবর্ত ক্রিকেটার হিসেবে আছেন -বি সাই সুদর্শন, জয়ন্ত যাদব, মোহিত শর্মা, অভিনব মনোহর ও কেএস ভরত।
চেন্নাইয়ের প্রথম একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কোয়াড়, মইন আলি, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, আম্বাতি রায়াড়ু, মহেন্দ্র সিং ধোনি (ক্যাপ্টেন ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
চেন্নাই দলের পরিবর্ত ক্রিকেটার হিসেবে আছেন -তুষার দেশপান্ডে, সুভ্রাংশু সেনাপতি, শেক রশিদ, অজিঙ্কা রাহানে ও নিশান্ত সিন্ধু ।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top