News Flash

Image

করিমগঞ্জের পাথারকান্দি থেকে ৫৫ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ গ্রেফতার এক

পাথারকান্দি (অসম), ৩১ মার্চ (হি.স.) : করিমগঞ্জের পাথারকান্দি ফের বৃহৎ পরিমানে ব্রাউন সুগার বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেলস । আজ শুক্রবার এক সূত্রের খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে নামে ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের ।

দুপুরে পাথারকান্দি পুলিশের সহযোগিতায় নিয়ে অভিযান চালানো হয় পাথারকান্দি বাটইয়া এলাকায় । এরপর সাঈদপুর গ্রামের কবির উদ্দিন নামের এক মাদক কারবারীকে আটক করলে তার কাছে থেকে উদ্ধার হয় আটটি সাবান বাক্স ভর্তি ২৭৬ গ্রাম গ্রেড টু বাউন সুগার । যার বাজার মূল্য আনুমানিক ৫৫ লক্ষ টাকা ।

আসাম রাইফেলস-এর এক আধিকারিক জানান, গ্রেড টু ব্রাউন সুগার সহ সাঈদপুর গ্রামের কবির হুসেনক আটক করে আরও তদন্ত ও আইনি প্রক্রিয়ার জন্য পাথারকান্দি থানায় হস্তান্তর করা হয়েছে ।

এদিকে করিমগঞ্জের পুলিশের ডিএসপি (হেডকোয়ার্টার) গিতার্থ দেব শর্মা জানান, ধৃত ব্যক্তির মোবাইল হ্যান্ডসেট বাজেয়াপ্ত করা হচ্ছে । পুলিশের জিজ্ঞাসাবাদ চলছে । ড্রাগস পাচারের ঘটনায় কে বা কাহারা জড়িত পুলিশ সেই দিকটা খতিয়ে দেখছে ।

উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরে ব্যাপক হারে ড্রাগস এবং নেশা বিরোধী চালানো হচ্ছে ২১ সেক্টর আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের পক্ষ থেকে । সীমান্ত এলাকা থেকে জাল নোট, ইয়াবা সহ কয়েক কোটি টাকার হেরোইন জব্দ করেছে আসাম রাইফেলস-এর এই বাহিনী ।

Releated Posts

স্থায়ী শান্তি ফেরাতে সংলাপই একমাত্র পথ: মণিপুরের মুখ্যমন্ত্রী, নিহত বিজেপি বিধায়ক ভুংজাগিন ভালতের শেষকৃত্যে শ্রদ্ধা

ইম্ফল, ৪ জুলাই (আইএএনএস): সংঘাত-বিধ্বস্ত মণিপুরে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপই একমাত্র পথ বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ওয়াই.…

ByByNews Desk Jul 4, 2026

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

সেবা সেতু’র মাধ্যমে নাগরিকদের দোরগোড়ায় সরকারি পরিষেবা, দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ৩ জুলাই (আইএএনএস) : ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে নাগরিকদের আরও দ্রুত, স্বচ্ছ ও সহজ সরকারি পরিষেবা পৌঁছে দিতে…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

অসমে মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিংয়ের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): অসমের মৎস্য ও দুগ্ধ শিল্পের উন্নয়নে রোডম্যাপ তৈরির লক্ষ্যে বৃহস্পতিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মৎস্য, পশুপালন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top