News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করল দিল্লি আদালত
Image

মণীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ করল দিল্লি আদালত

নয়াদিল্লি, ৩১ মার্চ (হি.স.) : আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় বড়সড় ধাক্কা খেলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে জামিনের আর্জি জানিয়েছিলেন তিনি। আজ শুক্রবার সিসোদিয়ার জামিন আর্জি খারিজ করেন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিচারক এম কে নাগপাল।দিল্লি আবগারি নীতি কেলেঙ্কারিতে দুর্নীতির অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি একটানা জিজ্ঞাসাবাদের পরে দিল্লির ত‍ৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রথমে বেশ কয়েকদিন নিজের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের পরে জানায় আম আদমি পার্টির অন্যতম শীর্ষ নেতাকে জেল হেফাজতে পাঠানোর আর্জি জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই আর্জিতে সায় দিয়ে সিসোদিয়াকে তিহাড় জেলে পাঠায় দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। সিবিআইয়ের গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। যদিও তাতে সাড়া দেয়নি সুপ্রিম কোর্ট।

তার পরেই দিল্লির বিশেষ আদালতের বিচারক এম কে নাগপালের এজলাসে জামিনের আর্জি জানান সিসোদিয়া। স্ত্রীর শারীরিক অসুস্থতা এবং পড়াশোনার জন্য ছেলের বিদেশে থাকার কথাও উল্লেখ করেছিলেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। সিবিআই যখন ডাকবে তখনই সাড়া দেবেন বলে আশ্বাসও দিয়েছিলেন। গত ২৪ মার্চ জামিন আর্জির শুনানি শেষে রায়দান স্থগিত রাখেন বিচারক এম কে নাগপাল। এদিন রায় দিতে গিয়ে সিসোদিয়ার জামিন আর্জি নাকচ করে দেন তিনি।

Releated Posts

৪৮০ কোটি টাকার নতুন টার্মিনালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পশ্চিম রাজস্থানে বিমান যোগাযোগে বড় গতি

যোধপুর, ৪ জুলাই (আইএএনএস): রাজস্থার বিমান পরিকাঠামোয় নতুন সংযোজন হিসেবে শনিবার যোধপুর বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করলেন…

ByByNews Desk Jul 4, 2026

রেকর্ড প্রতিরক্ষা রফতানি ‘মেক ইন ইন্ডিয়া’র প্রতি বিশ্বের আস্থার প্রমাণ: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের বার্ষিক প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সর্বোচ্চ ১.৭৮ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা…

ByByNews Desk Jul 4, 2026

পশ্চিম এশিয়ার সংঘাতজনিত জ্বালানি সংকট কূটনীতি, সঠিক সিদ্ধান্ত ও সম্পদ ব্যবস্থাপনায় সামাল দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদী

জয়পুর, ৪ জুলাই (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংঘাতের ফলে সৃষ্ট জ্বালানি সংকটকে সময়োপযোগী সিদ্ধান্ত, কার্যকর কূটনীতি এবং বিচক্ষণ সম্পদ…

ByByNews Desk Jul 4, 2026

খেলনা রফতানি ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিন, মান নিয়ন্ত্রণে কোনও ছাড় নয়: শিল্পকে আশ্বাস পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৪ জুলাই (আইএএনএস): দেশের খেলনা প্রস্তুতকারকদের বিশ্ববাজারের বাড়তে থাকা সুযোগ কাজে লাগিয়ে আগামী চার বছরে রফতানি ১০…

ByByNews Desk Jul 4, 2026
Scroll to Top