নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ মার্চ৷৷ রাজ্যের সমস্ত বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার পরিকাঠামো উন্নয়নের দাবিতে শিক্ষা অধিকর্তার নিকট ডেপুটেশন প্রদান করে বিধান শিশু উদ্যান মেধা অন্বেষণের এক প্রতিনিধি দল৷ বৃহস্পতিবার প্রতিনিধি দলটি এলিমেন্টারি শিক্ষা অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যের নিকট ডেপুটেশন প্রদান করে৷ শিক্ষা অধিকর্তা দাবিগুলির সঙ্গে সহমত পোষণ করেন ও কার্যকরী ব্যবস্থা নেবেন বলে প্রতিনিধিদের আশ্বাস দেন৷ রাজ্যের আটশ দুইটি বিদ্যালয়ে কিচেন গার্ডেন থাকলেও দেখাশোনার জন্য শিক্ষা দপ্তরের কোন সেল নেই৷ এক্ষেত্রে মেধা অন্বেষণের রাজ্য কনভেনার মনোজ রায়কে পরীক্ষামূলকভাবে শিক্ষকতার পাশাপাশি পাঁচটি বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল এর আগে৷ কিন্তু বাকি সুকলগুলিতে কিচেন গার্ডেন করার জন্য পরিকাঠামো তৈরি ক্ষেত্রে সেল গঠনের দাবিতে এই ডেপুটেশন প্রদান বলে জানান রাজ্য কনভেনার মনোজ রায়৷

প্রত্যেক বিদ্যালয়ে কিচেন গার্ডেন গড়ে তোলার দাবি
Releated Posts
সরকারি হাসপাতালের ওষুধ সরবরাহ খতিয়ে দেখতে আচমকা গোপন পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ৪ জুলাই: সরকারি হাসপাতালের ডিসপেন্সারিতে ওষুধ সরবরাহে কোথাও কোনও সমস্যা হচ্ছে কি না, তা সরেজমিনে খতিয়ে দেখতে…
আগরতলা পুর নিগমের উদ্যোগে বনমহোৎসব পালন, বৃক্ষরোপণের আহ্বান মেয়রের
আগরতলা, ৪ জুলাই: বনমহোৎসব উপলক্ষে আগরতলা পুর নিগমের উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।…
দক্ষিণ ত্রিপুরার কৃতি উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা, উদ্যোগে আইসিএফএআই বিশ্ববিদ্যালয়
শান্তিরবাজার, ৪ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার বিভিন্ন বিদ্যালয়ের ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (টিবিএসই) এবং সেন্ট্রাল বোর্ড অফ…
আনন্দনগরে স্কুলশিক্ষকের বাড়িতে চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের অভিযোগ
আনন্দনগর, ৪ জুলাই: শ্রীনগর থানা এলাকায় ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের উদ্বেগ বাড়ছে। বেশ কিছুদিন আগে আনন্দনগর গার্লস…


















