News Flash

  • Home
  • ত্রিপুরা
  • থানায় ছেলে নিখোঁজের অভিযোগ জানিয়ে আটক বাবা
Image

থানায় ছেলে নিখোঁজের অভিযোগ জানিয়ে আটক বাবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ মার্চ৷৷ ছেলে নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়ে বিশালগড় থানার পুলিশকে ভুল তথ্য দেওয়ার অভিযোগে আটক পিতা৷ বিশালগড় থানায় আটক পিতা নারায়ন শুক্লা দাস৷ গত ২৩ শে মার্চ বিশালগড় থানায় ২ নং গৌতম নগর এলাকার বাসিন্দা নারায়ণ শুক্লদাস বিশালগড় থানায় একটি মামলা দায়ের করেন তার  ছেলে গোবিন্দ শুক্লদাস ২৩শে মার্চ ইন্টারভিউ দেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন৷ কিন্তু ইন্টারভিউ দিয়ে আর বাড়ি ফিরে আসেননি বলে৷ একটি নিখোঁজ মামলা দায়ের করেন৷ সেই মামলা হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ তদন্ত নেমে ২৯ শে মার্চ বেরিয়ে আসে গোবিন্দ শুক্লদাস একই এলাকার বিবাহিত মহিলা সন্তান সমেত নিয়ে অন্যত্র পালিয়ে যায়৷ জানা যায় উভয় এলাকার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক  জড়িয়ে পড়ে৷ বিভিন্ন ভাবে বাড়ি থেকে উভয় সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য গৌতম শুক্লদাস সহ মহিলাকে চাপ দেওয়া হয়েছিল৷ ২২ শে মার্চ গোবিন্দ শুক্লদাস বাড়ি থেকে চাকরির ইন্টারভিউ দেওয়ার নাম করে মহিলার সন্তান সমেত অন্যত্র পালিয়ে যায়৷ পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করার অভিযোগে বিশালগড় থানায় আটক পিতা নারায়ণ শুক্লদাস৷

Releated Posts

খোয়াইয়ে রুটিন তল্লাশিতে চল্লিশ কেজি শুকনো গাঁজা উদ্ধার, অটোচালক আটক

খোয়াই, ৫ জুলাই:  খোয়াই থানার পুলিশের নিয়মিত তল্লাশি অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। রুটিন চেকিং চলাকালীন একটি ব্যাটারিচালিত অটো…

ByByReshmi Debnath Jul 5, 2026

লালজুরি চেকপোস্টে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ, আটক গাড়ি;কালোবাজারি মূল্য প্রায় ৩ লক্ষ টাকা

আগরতলা, ৫ জুলাই: গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ত্রিপুরার লালজুরি চেকপোস্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি ব্র্যান্ডের সিগারেট উদ্ধার…

ByByReshmi Debnath Jul 5, 2026

রেল ব্রিজ নির্মাণের দাবিতে তেলিয়ামুড়ায় রেল অবরোধে থমকে ট্রেন চলাচল, স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ

আগরতলা, ৫ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ওয়াকশিমলম এলাকায় ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় বাসিন্দাদের রেলপথ অবরোধের জেরে রবিবার দীর্ঘ সময়ের…

ByByReshmi Debnath Jul 5, 2026

নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা, প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ল গাড়ি

নন্দননগর স্কুল সংলগ্ন এলাকায় শনিবার  রাতের কোনো এক সময়ে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিয়ন্ত্রণ হারিয়ে…

ByByReshmi Debnath Jul 5, 2026
Scroll to Top