News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাহুল গান্ধীর রাজনৈতিক মানসিকতা একেবারে প্রকাশ্যে চলে এসেছে : স্মৃতি ইরানি
Image

রাহুল গান্ধীর রাজনৈতিক মানসিকতা একেবারে প্রকাশ্যে চলে এসেছে : স্মৃতি ইরানি

নয়াদিল্লি, ২৮ মার্চ (হি.স.): কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেত্রী স্মৃতি ইরানি। স্মৃতি সমালোচনা করেছেন কংগ্রেস নেতৃত্বকেও। মঙ্গলবার ক্ষোভের সুরে স্মৃতি বলেছেন, রাহুল গান্ধীর রাজনৈতিক মানসিকতা একেবারে প্রকাশ্যে চলে এসেছে। তিনি লন্ডনে ও ভারতে, সংসদের ভিতরে এবং বাইরে মিথ্যা কথা বলতেই থাকেন। রাহুল গান্ধীর নিশানায় প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য দেশের উন্নয়ন।”

মঙ্গলবার সকালে এক সাংবাদিক সম্মেলনে স্মৃতি ইরানি বলেছেন, প্রধানমন্ত্রী মোদীকে অপমান করতে গিয়ে রাহুল গান্ধী সমগ্র ওবিসি সম্প্রদায়কেও অপমান করেছেন। দলিত অথবা অনগ্রসর সম্প্রদায়কে অপমান করার চেষ্টা এই প্রথম নয় গান্ধী পরিবারের। উপজাতীয় পরিবারের একজন মহিলা যখন রাষ্ট্রপতি হয়েছিলেন, তখনও গান্ধী পরিবারের নির্দেশে কংগ্রেস সদস্য দ্বারা দ্রৌপদী মুর্মুকে অপমান করা হয়েছিল।” স্মৃতি আরও বলেছেন, “তিনি (রাহুল গান্ধী) সংসদে প্রধানমন্ত্রী সম্পর্কে কুকথা বলেছেন, নিজের বিবৃতি নিজের স্বাক্ষর দিয়ে প্রমাণীকরণ করে যাচাই করতে পারেননি। রাহুল গান্ধীকে আদালত দোষী সাব্যস্ত করেছে, শুধুমাত্র একজনকে অবমাননা করার জন্য নয়, ওবিসি সম্প্রদায়কে অপমান করার জন্য।”

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top