News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিলজলা কাণ্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌমিত্রর
Image

তিলজলা কাণ্ডে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌমিত্রর

কলকাতা, ২৭ মার্চ (হি. স.) : তিলজলায় শিশুকন্যা খুনে রণক্ষেত্র প্রতিবাদ বিক্ষোভে রণক্ষেত্র এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি সৌমিত্র খাঁ। কলকাতায় রাষ্ট্রপতির উপস্থিতির কথা উল্লেখ করে হস্তক্ষেপ দাবি বিজেপি সাংসদের।

রাষ্ট্রপতির সুরক্ষায় উদ্বেগ প্রকাশ করে চিঠি পাঠিয়েছেন তিনি। সেখানে তাঁর দাবি, ‘দিনের পর দিন জ্বলছে বাংলা’। বাংলার মানুষের সুরক্ষা দিতে ব্যর্থ তৃণমূল সরকার, অভিযোগ সৌমিত্র খাঁয়ের।

পুলিশের দাবি তিলজলাকাণ্ডে ৭ বছরের শিশুকন্যাকে যৌন নির্যাতনের পর, খুনের কথা কবুল করেছে অভিযুক্ত । ধৃত অলক সাউয়ের বিরুদ্ধে অপহরণ, খুন ছাড়াও পকসো আইনে মামলা রুজু হয়েছে। অন্যদিকে, গতকাল তিলজলা থানায় ইটবৃষ্টির ঘটনায় একজন এএসআই ও ৪ জন কনস্টেবল আহত হন। নাবালিকাকে অপহরণ-খুন, অভিযুক্তকে মারধর ও থানা ভাঙচুরকাণ্ডে ৩টি পৃথক মামলা রুজু হয়। মূল অভিযুক্ত ছাড়াও, থানা ভাঙচুরের অভিযোগে আরও ২ জনকে গ্রেফতার করেছে তিলজলা থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজ চলছে। পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে এখনও ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের।

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top