News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন
Image

মিড ডে মিল কর্মী ইউনিয়নের তরফে শিক্ষা অধিকর্তাকে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ৷৷ ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়নের উদ্যোগে এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার নিকট  সোমবার ডেপুটেশন প্রদান করা হয়৷ সারা রাজ্যের বিভিন্ন সুকল থেকে মিড ডে মিল কর্মীদের ছাটাই করে দেওয়ার অভিযোগ এনে এই ডেপুটেশন  প্রদান করা হয়৷ ত্রিপুরা মিড ডে মিল রান্নার কাজে নিয়োজিত কর্মীদের ছাটাই এর প্রতিবাদ জানিয়ে সোমবার ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এলিমেন্টারি শিক্ষা অধি কর্তার কাছে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷৷ ডেপুটেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনিয়নের নেত্রী জানান ২০১৮ সালে বিজেপি জোট সরকার ক্ষমতায় আসার পর সাড়ে চারশত মিড ডে মিল কর্মীকে বিনা নোটিশে ছাটাই করা হয়েছিল৷ ছাঁটাই কর্মীদের পুনঃনিয়োগ করার জন্য বহু লড়াই সংগ্রাম করার পরও সরকার তাদেরকে পুনরায় কাজে নিযুক্ত করেনি৷ এবার পুনরায় বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর একই ধাঁচে মিড ডে মিল কর্মীদের বিনা নোটিশে ছাটাই শুরু হয়েছে বলে অভিযোগ করেন ত্রিপুরা মিড ডে মিল কর্মী ইউনিয়নের নেতৃবৃন্দ৷ সংগঠনের তরফ থেকে এদিন ডেপোটেশন শেষে সাংবাদিকদের কাছে অভিযোগ করা হয় ছাটাই করার সময় তাদেরকে কোন ধরনের কাগজপত্র দেওয়া হচ্ছে না৷ এর ফলে ছাটাই কৃত কর্মীরা আইনের আশ্রয় নিতে পারছেন না৷ যারা মিড ডে মিল রান্নার কাজে যুক্ত তারা খুবই গরীব পরিবারের৷ তাদেরকে ছাটাই করা হলে পরিবার অসহায় হয়ে পড়ে৷ সে কারণেই যাতে মিড ডে মিল কর্মীদের ছাটাই না করা হয় সেজন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে এলিমেন্টারি শিক্ষা অধিকর্তার কাছে ত্রিপুরা মিড ডে মিলকর্মী ইউনিয়নের তরফ থেকে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়৷ দপ্তর কর্তৃপক্ষ এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে সংগঠনের তরফ থেকে আসা ব্যক্ত করা হয়েছে৷৷

Releated Posts

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026

বাইক ও স্কুটি উদ্ধার, এক চোরকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: একটি বাইক ও স্কুটি চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

টিসিপিসিআর-এর উদ্যোগে প্রথম শিশু অধিকার ও সুরক্ষা কনক্লেভ অনুষ্ঠিত

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন (টিসিপিসিআর)-এর উদ্যোগে আজ মেলারমাঠে কমিশনের কার্যালয়ে প্রথম শিশু অধিকার ও…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top