News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাসের সাথে সংঘর্ষে বিলোনীয় দুই ছাত্র নিহত
Image

বাসের সাথে সংঘর্ষে বিলোনীয় দুই ছাত্র নিহত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷  পথ দুর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যুতে মা-বাবার বুক ফাটা আর্তনাদ৷  স্তম্ভিত বিলোনিয়াবাসী৷ ঘটনা মনুরমুখ এলাকায়৷  ঘটনা রবিবার দুপুরে বিলোনিয়া থানাধীন মনুরমুখ এলাকায়৷ একজন আগরতলা গান্ধী সুকলের ছাত্র অন্তর দাস, অপরজন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হৃদয় দেবনাথ৷ তাদের দুজনের বাড়ি সাব্রুম মহকুমার সমরগঞ্জ এলাকায়৷ জানা গিয়েছে সোমবার ছিল হৃদয়ের পরীক্ষা৷ সেই কারণেই দুই  বন্ধু মিলে বাইকে করে বাড়ি থেকে আগরতলার দিকে যাওয়ার পথে বিলোনিয়া থানাধীন মনুরমুখ এলাকায় আগরতলা থেকে আশা শেফালি ট্রাভেলস নামে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের৷ বাইকটি রাস্তা থেকে ছিটকে পরে যায় একটি খাদে৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হৃদয় দেবনাথের৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে অন্তর দাসের৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন৷  কান্নায় ভেঙে পড়েন হাসপাতাল চত্বরে৷

Releated Posts

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হামলার প্রতিবাদে আগরতলায় এসএফআই – টি এস ইউ – এর বিক্ষোভ মিছিল

আগরতলা, ২০ আগস্ট: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অগ্নিসংযোগ ও হামলার অভিযোগের প্রতিবাদে আগরতলায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও টিএসইউ। ‘সরকারি…

ByByReshmi Debnath Aug 20, 2026

খোয়াইয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় বাইক আরোহীর মৃত্যু, গুরুতর জখম মহিলা

আগরতলা, ২০ আগস্ট: ১০৮ নম্বর জাতীয় সড়কের খোয়াই-আগরতলা সড়কের সুবল সিং এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক…

ByByReshmi Debnath Aug 20, 2026

ত্রিপুরায় কিউবার রাষ্ট্রদূত, ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

আগরতলা, ২০ আগস্ট: কিউবার বিপ্লবী নেতা ও প্রাক্তন রাষ্ট্রপতি ফিদেল কাস্ত্রোর জন্মশতবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিলেন…

ByByReshmi Debnath Aug 20, 2026

ভুয়া বিদ্যুৎ বিলের অভিযোগে ফের সরগরম গণ্ডাছড়া, বিদ্যুৎ অফিসে সিপিএমের বিক্ষোভ

গণ্ডাছড়া, ২০ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত একাধিক অভিযোগকে কেন্দ্র করে ফের সরগরম গণ্ডাছড়া। বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে ভুয়া ও অস্বাভাবিক…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top