নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ পথ দুর্ঘটনায় ২ ছাত্রের মৃত্যুতে মা-বাবার বুক ফাটা আর্তনাদ৷ স্তম্ভিত বিলোনিয়াবাসী৷ ঘটনা মনুরমুখ এলাকায়৷ ঘটনা রবিবার দুপুরে বিলোনিয়া থানাধীন মনুরমুখ এলাকায়৷ একজন আগরতলা গান্ধী সুকলের ছাত্র অন্তর দাস, অপরজন ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র হৃদয় দেবনাথ৷ তাদের দুজনের বাড়ি সাব্রুম মহকুমার সমরগঞ্জ এলাকায়৷ জানা গিয়েছে সোমবার ছিল হৃদয়ের পরীক্ষা৷ সেই কারণেই দুই বন্ধু মিলে বাইকে করে বাড়ি থেকে আগরতলার দিকে যাওয়ার পথে বিলোনিয়া থানাধীন মনুরমুখ এলাকায় আগরতলা থেকে আশা শেফালি ট্রাভেলস নামে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকের৷ বাইকটি রাস্তা থেকে ছিটকে পরে যায় একটি খাদে৷ ঘটনাস্থলে মৃত্যু হয়েছে হৃদয় দেবনাথের৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে অন্তর দাসের৷ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পরিবারের লোকজন৷ কান্নায় ভেঙে পড়েন হাসপাতাল চত্বরে৷

বাসের সাথে সংঘর্ষে বিলোনীয় দুই ছাত্র নিহত
Tags:
Releated Posts
শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে যুবতীর রহস্যমৃত্যুর প্রতিবাদে এআইডিএসও-র বিক্ষোভ, বিচার বিভাগীয় তদন্তের দাবি
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজে কর্মরত যুবতী মনীষা দাসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রবিবার…
মনীষা দাসের মৃত্যুর ঘটনায় সিটিং জজের মাধ্যমে তদন্তের দাবি বিরোধী দলনেতার
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরা শান্তিনিকেতন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের কর্মী মনীষা দাসের মৃত্যুর ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের পরিবর্তে সিটিং…
ছড়া ভাঙন রোধ ও রাস্তা সংস্কারের দাবিতে মেচুরিয়ায় পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা
কমলপুর, ১৪ জুন: ছড়ার পাড় ভাঙন রোধ এবং বেহাল রাস্তার দ্রুত সংস্কারের দাবিতে রবিবার পথ অবরোধ করে বিক্ষোভ…
সাব্রুমে পৌঁছাল ১২ কোচের বৈদ্যুতিক মেমু ট্রেন, রেল যোগাযোগে নতুন অধ্যায়ের সূচনা
আগরতলা, ১৪ জুন: ত্রিপুরার রেল যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। রবিবার পরীক্ষামূলকভাবে ১২ কোচ…


















