News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের সত্যাগ্রহ
Image

রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদে আগরতলায় কংগ্রেসের সত্যাগ্রহ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ৷৷ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের প্রতিবাদ জানিয়ে প্রদেশ কংগ্রেসের উদ্যোগে সার্কিট হাউসস্থিত গান্ধী মূর্তির পাদদেশে ধর্না সংগঠিত করা হয়৷ উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা সহ অন্যানরা৷ গনধর্না কর্মসূচিতে কংগ্রেস কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়৷ প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা  বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করা হয়েছে৷ দেশের গণতান্ত্রিক শক্তিকে পরাজিত করতে রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে৷ রাহুল গান্ধীর গণতান্ত্রিক প্রতিবাদকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে৷ দেশের সরকারের দুর্নীতি নিয়ে সংসদে কথা বলতে চেয়েছিলেন  রাহুল গান্ধী৷ তাই তাকে থামিয়ে দেওয়ার জন্য তার সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে৷ এ নিয়ে রবিবার দেশ ব্যাপী জাতীয় কংগ্রেস সত্যাগ্রহ আন্দোলনে সামিল হয়েছে৷ সর্বভারতীয় আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্য ও কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ বিক্ষোভ এবং সত্যাগ্রহ আন্দোলন সংগঠিত করা হয়৷ অবিলম্বে রাহুল গান্ধীকে সাংসদ পথ ফিরিয়ে দিয়ে উপযুক্ত সম্মান প্রদর্শন না করা হলে কংগ্রেস দল দেশব্যাপী আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে জানিয়েছেন প্রাক্তন বিধায়ক আশীষ কুমার সাহা৷ অভিযোগ করেন রাহুল গান্ধীকে যেভাবে অগণতান্ত্রিক উপায়ে মিথ্যা মামলায় জড়িয়ে সাংসদ পথ খারিজ করা হয়েছে তা কোনভাবেই দেশের গণতন্ত্র প্রিয় জনগণ মেনে নেবেন না৷ এর প্রতিবাদে দেশের সব কটি বিরোধী দল ঐক্যবদ্ধ লড়াই সংগ্রামে শামিল হবেন বলে অধীনে উল্লেখ করেন৷

Releated Posts

শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে বিরোধীদের কটাক্ষ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিয়ে রবিবার বিরোধী রাজনৈতিক দলগুলিকে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক…

ByByReshmi Debnath Jul 26, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানে আগস্টের প্রথম সপ্তাহে আগরতলায় উচ্চপর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুলাই: দীর্ঘদিনের অমীমাংসিত ত্রিপুরা-মিজোরাম আন্তঃরাজ্য সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে…

ByByReshmi Debnath Jul 26, 2026

যৌথ বাহিনীর অভিযানে যাত্রাপুরে ২১১ কেজি শুকনো গাঁজা উদ্ধার, বাজারমূল্য প্রায় ৫০ লক্ষ টাকা

আগরতলা, ২৬ জুলাই: নেশার বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), গোয়েন্দা শাখা এবং যাত্রাপুর…

ByByReshmi Debnath Jul 26, 2026

‘মন কি বাত’ শুনলেন মুখ্যমন্ত্রী, ত্রিপুরার ‘চৌংপ্রেং’-এর প্রশংসায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

আগরতলা, ২৬ জুলাই: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১৩৬তম পর্ব রবিবার দেশজুড়ে সম্প্রচারিত হয়।…

ByByReshmi Debnath Jul 26, 2026
Scroll to Top