News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য ক্রিকেটে উদয়পুরের জয় অব্যাহত শান্তিরবাজার পেয়েছে ১ম জয়ের স্বাদ
Image

রাজ্য ক্রিকেটে উদয়পুরের জয় অব্যাহত শান্তিরবাজার পেয়েছে ১ম জয়ের স্বাদ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ মার্চ।। উদয়পুরের জয়ের ধারাও অব্যাহত। শান্তিরবাজার পেয়েছে প্রথম জয়ের স্বাদ। হারিয়েছে সোনামুড়া মহকুমা দলকে। অনূর্ধ্ব ১৩ রাজ্য ক্রিকেটের খেলা শুরুতেই বেশ জমজমাট পর্যায়ে। উদয়পুর মহকুমা দল আজ ১৫০ রানের বড় ব্যবধানে বিলোনিয়াকে পরাজিত করেছে। প্রথমে ব্যাটিং এর সুযোগ পেয়ে উদয়পুরের ছেলেরা নির্ধারিত ৪০ ওভারে দুই উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করেছে। জবাবে ব্যাট করতে নেমে বিলোনিয়ার ইনিংস গুটিয়ে যায় ৫৭ রানে। উদয়পুরের শ্রীমান দেবনাথ ১০৯ রানে অপরাজিত থেকে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। শনিবারের খেলায় উদয়পুর আট উইকেটে শান্তির বাজার কে পরাজিত করেছিল। বি-গ্রুপের অপর খেলায় শান্তিরবাজার মহকুমা দল ১০ রানের ব্যবধানে সোনামুড়াকে পরাজিত করেছে। টস জিতে শান্তিরবাজার প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৩২.২ ওভারে ১২০ রানে ইনিংস শেষ করে। পাল্টা ব্যাট করতে নেমে সোনামুড়া ৩৭.৪ ওভারে ১১০ রানে ইনিংস গুটিয়ে নেয়। বিজয়ী দলের পক্ষে খাগিন মোহন ত্রিপুরা ৫ উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব পেয়েছে।

Releated Posts

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026

বিশ্বকাপের অভিজ্ঞতা এশিয়ান গেমসে কাজে লাগবে: আইওএ

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপে ভারতীয় পুরুষ ও মহিলা জাতীয় দলের অংশগ্রহণকে স্বাগত জানাল ভারতীয়…

ByByNews Desk Aug 17, 2026

ঘরের মাটিতে বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে পদকের লক্ষ্যে ভারত, নজরে সিন্ধু-আয়ুষ

নয়াদিল্লি, ১৬ আগস্ট (আইএএনএস): বিশ্বের সেরা ব্যাডমিন্টন তারকাদের নিয়ে ১৭ থেকে ২৩ আগস্ট দিল্লির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে বসতে…

ByByNews Desk Aug 16, 2026

ভবিষ্যতে বারাণসী, গোরখপুরে ইউপিটি২০ লিগ: চেয়ারম্যান সঞ্জয় কাপুর

লখনউ, ১৫ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের ক্রিকেট প্রতিভাকে আরও বড় মঞ্চ দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতে বারাণসী, গোরখপুর-সহ রাজ্যের অন্যান্য শহরেও…

ByByNews Desk Aug 15, 2026
Scroll to Top