নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ৷৷ আবারও অবৈধভাবে আসা বাংলাদেশী নাগরিক আটক৷ ঘটনা কৈলাসহরের ইরানী থানার অন্তর্ভুক্ত গোপিনাথপুর গ্রামে৷ শনিবার দুপুর তিনটায় ইরানি থানার পুলিশ কৈলাসহর আদালতে অবৈধভাবে আসা তিনজন বাংলাদেশী নাগরিকদের প্রেরণ করেছেন৷ এবিষয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস শুক্রবার রাত দুইটায় সংবাদ প্রতিনিধিদের জানায় যে, ইরানি থানার অন্তর্ভুক্ত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েতের অধীনে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় অবস্থিত গোপিনাথপুর গ্রাম৷ শুক্রবার বিকেলে বাংলাদেশের তিনজন নাগরিক অবৈধভাবে গোপিনাথপুর গ্রামের ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের কাটাতার কেঁটে ভারতের সীমান্তে ঢোকা মাত্রই কর্তব্যরত বি.এস.এফ তিনজনকে আটক করে লাটিয়াপুড়া বি.এস.এফের বি.ও.পি-তে নিয়ে গিয়ে দীর্ঘক্ষন জিজ্ঞাসাবাদ করে রাত একটা পঞ্চাশ মিনিটে তিনজন বাংলাদেশী নাগরিককে ইরানি থানার পুলিশের হাতে তোলে দেয়৷ ওসি যতীন্দ্র দাস বলেন যে, অবৈধভাবে আসা বাংলাদেশী নাগরিকদের নাম হলো আব্দুল গোপ্পার, জিলান মিঞা, সাইফুল ইসলাম৷ তাদের বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কাকাবালা গ্রামে৷ তিনজনের কাছ থেকে দুইটি বাংলাদেশের মোবাইল এবং বাংলাদেশের ২৫৮০ টাকা উদ্ধার করা হয়েছে বলেও ওসি যতীন্দ্র দাস জানান৷ অনেক দিন পর কৈলাসহরে বি.এস.এফ সাফল্য পেলো বলে অনেকেরই অভিমত৷ কারন বিগত ছয় মাসে কয়েক দফায় প্রায় অবৈধভাবে আসা দশ জন বাংলাদেশের নাগরিককে ইরানি থানার পুলিশ কিংবা কৈলাসহর থানার পুলিশ আটক করতে পারলেও সেইক্ষেত্রে বি.এস.এফের কোনো সাফল্য ছিলো৷ তবে গোপিনাথপুর গ্রামের কোনো এক দালালের মাধ্যমে তিনজন বাংলাদেশী নাগরিক আসলেও সেই প্রকৃত দালালকে আটক করতে পারেনি কেউই৷ ওসি যতীন্দ্র দাস জানান যে, পুলিশ তদন্ত করে খুব শীঘ্রই সেই দালালকে আটক করবে৷ এই তিনজন বাংলাদেশী নাগরিক ব্যাঙ্গালুরে এক বেসরকারি সংস্থায় সিকিউরিটি গার্ডে কাজে যোগ দেবে বলে দালালের মাধ্যমে এসেছিলো বলে পুলিশ সুত্রে জানা যায়৷

কৈলাসহরে গোপিনাথপুর সীমান্তে আটক ৩ বাংলাদেশী
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















