ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ মার্চ।। আন্তঃ স্কুল ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। দুদিন ব্যাপী আয়োজিত এই অনূর্ধ্ব ১৯ আন্তঃ স্কুল ভলিবল আসর আগামীকাল শেষ হবে। মাদকবিরোধী সচেতনতার লক্ষ্যে অন্যান্য বারের মতো এবারও এই ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেছে ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন। শনিবার বিকেল তিনটায় এর অনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায়। ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন ভলিবল সংস্থার ভারপ্রাপ্ত সচিব চন্দন সেন। প্রথম দিনের খেলায় মন্টফোর্ট ইংলিশ মিডিয়াম স্কুল ২-০ সেটে তথা ২৫-১৮, ২৫-১৯ পয়েন্টে এডি নগর স্কুল দলকে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে। দ্বিতীয় ম্যাচে কামাল ঘাট দ্বাদশ শ্রেণী স্কুল ২-০ সেটে তথা ২৫-১৩ ও ২৫-২০ পয়েন্টে ভারতীয় বিদ্যাভবনকে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়েছে। আগামীকাল সকাল দশটায় শেষ দুটি কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হয়ে বিকাল তিনটায় হবে ফাইনাল ম্যাচ। টুর্নামেন্টে সহযোগিতায় রয়েছে তিপ্রা একাডেমিসিয়ান ফোরাম।

স্কুল ভলিবলে মন্টফোর্ট ও কামালঘাট সেমিফাইনালে
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















