News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অনুপ্রবেশ, তিন বাংলাদেশী নাগরিক গ্রেফতার
Image

ত্রিপুরায় অনুপ্রবেশ, তিন বাংলাদেশী নাগরিক গ্রেফতার

আগরতলা, ২৫ মার্চ (হি. স.) : দালালের মাধ্যমে বেঙ্গালুরুতে বেসরকারি নিরাপত্তা রক্ষীর কাজে যোগ দিতে গিয়ে ত্রিপুরায় তিন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিএসএফ। তাদের ত্রিপুরা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঊনকোটি জেলায় কৈলাসহরে ইরানি থানাধীন সীমান্তবর্তী গুপিনাথপুর গ্রামে ওই তিন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। তাঁরা বাংলাদেশের মৌলভীবাজার জেলায় কাকাবালা গ্রামের বাসিন্দা বলে পরিচয় মিলেছে।
এ-বিষয়ে ইরানি থানার ওসি যতীন্দ্র দাস জানান, আব্দুল গোপ্পার, জিলান মিঞা এবং সাইফুল ইসলামকে শুক্রবার বিকেলে বিএসএফ আটক করেছে। তাঁদের লুটিয়াপুড়া বিওপি-তে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর রাত প্রায় দুইটা নাগাদ ইরানি থানার পুলিশের হাতে তিনজনকেই তুলে দিয়েছে বিএসএফ। তিনি বলেন, গোপীনাথপুর গ্রামের বাসিন্দা জনৈক দালালের মারফতে ওই তিন বাংলাদেশী নাগরিক বেঙ্গালুরুতে যাওয়ার জন্য কাঁটা তারের বেড়া কেঁটে ত্রিপুরায় প্রবেশ করেছিলেন। তাঁদের কাছ থেকে দুইটি মোবাইল এবং নগদ ২৫৮০ বাংলাদেশী টাকা উদ্ধার হয়েছে। কিন্তু, বিএসএফ তাঁদের আটক করতে সক্ষম হয়েছে। পুলিশ ওই দালালকে খুঁজে বের করার জন্য তল্লাশি জারি রেখেছে। প্রসঙ্গত, গত ছয় মাসে প্রায় ১০ জন বাংলাদেশী নাগরিক ইরানি এবং কৈলাসহর থানার পুলিশ আটক করেছে।

Releated Posts

বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি জিতেন্দ্র চৌধুরীর

আগরতলা, ১৯ আগস্ট: বিশালগড় ও কাঞ্চনপুর থানার পুলিশের বিরুদ্ধে ওঠা দুটি পৃথক অভিযোগকে কেন্দ্র করে রাজ্য পুলিশের ভূমিকা…

ByByReshmi Debnath Aug 19, 2026

মহারাজার দূরদর্শী চিন্তা, প্রশাসনিক দক্ষতা এবং উন্নয়ন ভাবনার ভিত্তির উপর দাঁড়িয়েই আধুনিক ত্রিপুরার ভিত গড়ে উঠেছিল: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরার শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের অবদান ছিল…

ByByReshmi Debnath Aug 19, 2026

আগরতলায় পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা

আগরতলা, ১৯ আগস্ট: ত্রিপুরা সফরে রাজ্যে এসে পৌঁছলেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত মহামান্য জুয়ান চার্লোস মার্সান আগুইলেরা। এদিন…

ByByReshmi Debnath Aug 19, 2026

কৈলাসহরে আইনজীবীর বাড়িতে গভীর রাতে দুষ্কৃতকারীদের হানা, ভাঙচুর সিসিটিভি

কৈলাসহর, ১৯ আগস্ট: কৈলাসহর শহরের প্রাণকেন্দ্র গোবিন্দপুরে আইনজীবী দেবার্চন তরফদারের বাড়িতে গভীর রাতে একদল দুষ্কৃতকারীর প্রবেশের চেষ্টার অভিযোগকে…

ByByTaniya Chakraborty Aug 19, 2026
Scroll to Top