News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির আদালতে ৫ এপ্রিল সিসোদিয়ার জামিন-আর্জির শুনানি, নিজেদের অভিমত জমা দিল ইডি
Image

দিল্লির আদালতে ৫ এপ্রিল সিসোদিয়ার জামিন-আর্জির শুনানি, নিজেদের অভিমত জমা দিল ইডি

নয়াদিল্লি, ২৫ মার্চ (হি.স.): দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা মনীশ সিসোদিয়ার জামিন-আর্জির শুনানি হবে আগামী ৫ এপ্রিল। এ বিষয়ে নিজেদের অভিমত জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সিসোদিয়া জামিন পাবেন, কি পাবেন না তা জানা যাবে আগামী ৫ এপ্রিল। ওই দিনই শুনানির দিন ঠিক করেছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

প্রসঙ্গত, ইডি-র পাশাপাশি দিল্লি আবগারি নীতি মামলার তদন্ত করছে সিবিআইও। ইডি-র মামলায় অনেকদিন আগেই জামিনের আবেদন জানিয়েছিলেন সিসোদিয়া। কিন্তু, বারবার পিছিয়েছে শুনানি। এদিকে, নিজেদের অভিমত জমা দিয়েছে ইডি। ইডি-র জবাবের প্রত্যুত্তর দেওয়ার জন্য শনিবার আদালতে সময় চান সিসোদিয়ার আইনজীবী। সেই আর্জি গৃহীত করে আগামী ৫ এপ্রিল শুনানি পরবর্তী দিন ঠিক করেছেন বিশেষ বিচারক এম কে নাগপাল। অবশেষে আগামী ৫ এপ্রিল মনীশ সিসোদিয়ার জামিনের আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top