News Flash

  • Home
  • খেলা
  • আট মাঠে আটটি ম্যাচ দিয়ে ছোটদের রাজ্য ক্রিকেট শুরু আজ
Image

আট মাঠে আটটি ম্যাচ দিয়ে ছোটদের রাজ্য ক্রিকেট শুরু আজ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ।।রাজ্য অনূর্ধ্ব-‌১৩ ক্রিকেট শুরু আগামীকাল থেকে। উদ্বোধনী দিনে হবে ৮ টি ম্যাচ। নরসিংগড় পঞ্চায়েত মাঠে সদর ‘‌এ’ খেলবে মোহনপুরের বিরুদ্ধে, নীপকো মাঠে খোয়াই মহকুমা খেলবে বিশালগড়ের বিরুদ্ধে, অমরপুরের চন্ডিবাড়ি স্কুল মাঠে উদয়পুর খেলবে শান্তিরবাজারের বিরুদ্ধে, রাঙ্গামাটি স্কুল মাঠে সাব্রুম খেলবে সোনামুড়ার বিরুদ্ধে, বিশালগড়ের জাঙ্গালিয়া স্কুল মাঠে সদর ‘‌বি’ খেলবে কৈলাসহরের বিরুদ্ধে, সোনামুড়া স্পোর্টিং অ্যাসোসিয়েশন মাঠে জিরানীয়া খেলবে আমবাসার বিরুদ্ধে, কৈলাসহরের আর কে আই মাঠে ধর্মনগর খেলবে কমলপুরের বিরুদ্ধে এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয় মাঠে লংতরাইভ্যালি খেলবে গন্ডাছড়ার বিরুদ্ধে।‌ আসরে ভালো ফলাফল করতে সবকটি দলই জোড় প্রস্তুতি নিয়ে নিয়েছে।‌ এদিকে বর্ষার মরশুম প্রায় শুরু হয়ে গেছে। বিশেষ করে উত্তর জেলায় বৃষ্টির জন্য বেশ কয়েকটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ওই অবস্থায় রাজ্য আসর কতটুকু সুষ্ঠভাবে সম্পন্ন করা যাবে তা নিয়েও প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। তবে সবকটি মাঠের কর্তারা তাদের মাঠকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে কোনও রকম কৃপনতা করেননি।‌

Releated Posts

হকি দলের গেরুয়া জার্সি বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, ‘ওরা যা-ই করুক, দেশের যুবসমাজ জবাব দিয়ে দিয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ভারতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য গেরুয়া জার্সি…

ByByNews Desk Jul 30, 2026

হকি বিশ্বকাপের জার্সি বিতর্কে মুখ খুলল হকি ইন্ডিয়া, ‘জাতীয় পতাকার গেরুয়া রঙের বিশেষ তাৎপর্য রয়েছে’

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের জন্য ভারতীয় দলের নতুন গেরুয়া রঙের জার্সি নিয়ে বিতর্কের মধ্যে…

ByByNews Desk Jul 30, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top