News Flash

  • Home
  • প্রধান খবর
  • (আপডেট) করোনাকালে মুক্ত সাজাপ্রাপ্ত বন্দিদের ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Image

(আপডেট) করোনাকালে মুক্ত সাজাপ্রাপ্ত বন্দিদের ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): করোনা ভয়াবহ আকার ধারন করায় যেসমস্ত সাজাপ্রাপ্ত জেলবন্দিদের মুক্ত করা হয়েছিল তাদের আবার দ্রুত জেলে ফেরার নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত । শুক্রবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোভিড মহামারী চলাকালীন বহু জেলবন্দিকে প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। যাতে কোনওভাবে জেলে করোনা না ছড়িয়ে পড়ে, তাই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবার তাঁদের সবাইকে ১৫ দিনের মধ্যে জেলে গিয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে।

২০২০ সালে আচমকা কোভিড থাবা বসানোয় বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া অতিমারীর সময় সংক্রমণ রুখতে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছিল কেন্দ্র। সুপ্রিম কোর্টের নির্দেশে ছোট, ঘিঞ্জি কারাগারে বন্দিদেরও বাড়ি ফেরানো হয়েছিল সে সময় । সংক্রমণ এড়িয়ে বন্দিদের সুরক্ষার জন্য একাধিক উচ্চপদস্থ কমিটির সুপারিশ, পরামর্শ নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সেইমতো জেলগুলি থেকে মুক্ত করে বাড়ি পাঠানো হয় বন্দিদের। তবে এবার করোনা পরবর্তী সময়ে আবার তাদের কারাগারে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে। শুক্রবার এনিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ এদিন নির্দেশ দেয়, যে বিচারাধীন বন্দিদের কোভিড আবহে জরুরি ভিত্তিতে জামিনে মুক্তি দেওয়া হয়েছিল তাঁদের আত্মসমর্পন করতে হবে। আত্মসমর্পণের পরে তাঁরা সঠিক আদালতে গিয়ে জামিনের আবেদন জানাতে পারেন বলেও নির্দেশ। কোভিড আবহে দোষী সাব্যস্ত এবং বিচারাধীন যেসব বন্দিদের মুক্তি দেওয়া হয়েছিল, তাঁরা বেশিরভাগই গুরুতর অপরাধী নন। তাই এবার আত্মসমর্পণের পর জামিনের আবেদন করলে তাঁরা জামিনও পেতে পারেন বলে মত ওয়াকিবহাল মহলের।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top