News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গুলিভর্তি পিস্তল সহ নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার পাঁচ সমাজদ্রোহী
Image

গুলিভর্তি পিস্তল সহ নেশা সামগ্রী উদ্ধার, গ্রেপ্তার পাঁচ সমাজদ্রোহী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  নেশা বিরোধী অভিযান চালিয়ে আবারও বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ৷ আগরতলা শহর এলাকায় নেশা বিরোধী অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং প্রচুর পরিমাণ নেশা জাতীয় সামগ্রী এবং আগ্ণেয়াস্ত্র উদ্ধার করা সম্ভব হয়েছে৷  রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় নেশা বিরোধী অভিযান আরো জোরদার করেছে পুলিশ৷ আটক ৪ নেশা কারবারিকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতেই আরো এক নেশা কারবারিকে জালে তুলেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে একটি বাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ ইয়াবার ট্যাবলেট একটি পিস্তল এবং তাজা কার্তুজ সহ আপত্তিকর জিনিসপত্র উদ্ধার করা হয়েছে৷ ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে গিয়ে সদরের মহকুমা পুলিশ আধিকারিক অজয় দাস জানান গতকাল চারজন নেশা কারবারিকে আটক করা হয়েছিল৷ তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরও এক নেশা কারবারিকে রামঠাকুর সংঘ এলাকা থেকে আটক করা হয়৷ তার নাম সানি সাহা৷ জিজ্ঞাসাবাদে সে আরও এক ব্যক্তির নাম পুলিশকে জানায়৷ সে অনুযায়ী ওই বাড়িতে হানা দিয়ে পুলিশ গতকাল রাতেই ১৫০০ ইয়াবা ট্যাবলেট একটি পিস্তল ২ রাউন্ড তাজা  কার্তুজ একটি আরটিকা গাড়ি বাজার করা হয়েছে৷ অবশ্য বাড়ির মালিককে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ তদন্তের স্বার্থে পুলিশ অবশ্য ওই বাড়ির মালিকের নাম প্রকাশ্যে আসেন আনেনি৷ তাকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহতরয়েছে৷ সদরের মহাকুমা পুলিশ আধিকারিক অজয় দাস জানিয়েছেন আগরতলা শহর ও শহরতলী এলাকায় যারা নেশা কারবারের সঙ্গে জড়িত তাদেরকে আটক করে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে৷৷ রাজ্য সরকার নেশা মুক্ত রাজ্য গঠন করার যে অঙ্গীকার গ্রহণ করেছে তা বাস্তবায়িত করার লক্ষ্যেই পুলিশ এ ধরনের তৎপরতা বৃদ্ধি করেছে বলেও জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক৷

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top