News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশ্ব যক্ষা নিবারণ দিবস উপলক্ষে আগরতলায় র্যালী
Image

বিশ্ব যক্ষা নিবারণ দিবস উপলক্ষে আগরতলায় র্যালী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ মার্চ৷৷  গোটা দেশের সাথে রাজ্যেও আজ বিশ্ব  যক্ষা নিবারণ দিবস পালিত হয়েছে৷ এ উপলক্ষে আগরতলা শহরে এক সচেতনতামূলক সংগঠিত করা হয়৷ ২৪ মার্চ বিশ্ব যক্ষা নিবারণ দিবস৷ সারা বিশ্বেই দিবসটির পালিত হচ্ছে৷ আমাদের দেশেও এ বিষয়ে  সচেতনতামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷ দেশব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রাজ্যেও সচেতনতা মূলক কর্মসূচি পালন করা হয়৷ সুপ্রভাত রামঠাকুর সংঘ থেকে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে রক্ষা নিবারণ দিবস উপলক্ষে এক সচেতনতা মূলক রেলি শুরু হয়৷ রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে৷ রেলির আনুষ্ঠানিক সূচনা করেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার৷ এছাড়াও রেলিতে বিশিষ্টদের মধ্যে অংশ নেন ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা সহ অন্যান্যরা৷ রেলিতে অংশ নিয়ে আগরতলা পুরো নিগমের মেয়র দীপক মজুমদার বলেন ২০২৫ সালের মধ্যে দেশ থেকে যক্ষা দূর করার জন্য ভারত সরকার পদক্ষেপ গ্রহণ করেছে৷ সরকারের এই প্রয়াসকে বাস্তবায়িত করার লক্ষ্যেই সারা দেশে সচেতনতামূলক রিয়েলি সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে৷৷

Releated Posts

কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি: স্বাস্থ্য দপ্তরের সচিব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই:জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে কমিউনিটি হেলথ অফিসার নিয়োগ সংক্রান্ত পরীক্ষায় কোনও ধরণের অনিয়ম হয়নি।…

ByByReshmi Debnath Jul 30, 2026

নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মহিলার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৩০ জুলাই: নাতনিকে স্কুলের গাড়িতে তুলে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙে পড়ে মৃত্যু হল…

ByByReshmi Debnath Jul 30, 2026

সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়ি চুরি মামলায় তিন অভিযুক্তের তিন বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ৩০ জুলাই: সাব্রুমের দ্বৈত্যেশ্বরী কালীবাড়িতে চুরির ঘটনায় দোষী সাব্যস্ত তিন অভিযুক্তকে তিন বছরের সশ্রম কারাদণ্ড…

ByByReshmi Debnath Jul 30, 2026

মামলা নিতে গড়িমসি ও অভিযোগকারিণীকে হেনস্থার অভিযোগে হাইকোর্টের নির্দেশে এয়ারপোর্ট থানার ওসি সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: অভিযোগকারিণীর লিখিত অভিযোগ গ্রহণ না করা এবং তাঁকে হেনস্থার অভিযোগে ত্রিপুরা হাইকোর্টের কড়া অবস্থানের…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top