News Flash

  • Home
  • প্রধান খবর
  • মমতার ওডিয়া কথা নিয়ে নেটনাগরিকদের তোপ অব্যাহত
Image

মমতার ওডিয়া কথা নিয়ে নেটনাগরিকদের তোপ অব্যাহত

কলকাতা, ২৪ মার্চ (হি. স.) : পুরীতে সাংবাদিকদের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তাঁর ওডিয়া ভাষাকে তোপ দেগেছেন নেটনাগরিকরা। কয়েকশো ব্যঙ্গ ভেসে বেড়াচ্ছে ফেসবুকের দেওয়ালে।

মলয় চ্যাটার্জি নামে এক নেটনাগরিক ওই সাক্ষাৎকারের ভিডিও যুক্ত করে লিখেছেন, “ যাক গাউন্তি…। দিনের শেষে একটা কথা বলে যাউন্তি।

এমন ওড়িয়া শুনন্তি তো আমার মাথা ঘোরান্তি।”
১৪ ঘন্টায় এই ভিডিওতে মন্তব্য ও শেয়ার করেছেন যথাক্রমে ১৪৭ ও ৪১ জন। দেখেছেন ছ’হাজারের ওপর। এরকম একাধিক পোস্টে অনেক প্রতিক্রিয়া এসেছে।

শর্মিষ্ঠা সরকার লিখেছেন, “উঃফ্, যন্তর বটে একখানা।” অপর্ণা বিশ্বাস লিখেছেন, “আমরাই এনাকে ভাইরাল করি উনি যেটা চান ! আমারে দেব না ভুলিতে——“। অভিজিৎ সেনগুপ্ত লিখেছেন, “আর হাসতে পারিনা। অনসূয়া বসু লিখেছেন, “এটার নাম ভণ্ডামি। ভাষার অপমান।”

স্বান্ত্বনা সরকার দাস লিখেছেন, “চুপিচুপি একটা কথা বলি। ওনার কান মনে হয় খারাপ। কী বলে নিজেই শোনেনা। কান খারাপ বলি কি করে। ভাষা বা শব্দ না শুনলে সেটা রিপিট হবে না। কিন্তু যারা সাথে পাছে থাকে তারাও কি ‘ভুলভাল শিক্ষানিকেতনের’ ছাত্রছাত্রী। তবে মন্দ লাগে না শুনতে। অজ্ঞান অর্জন হয়।“

অমিত বসু লিখেছেন, “উড়িষ্যার মানুষজন সাধারনভাবে এসব খুব ভালো চোখে দেখেন না। যে কোনো ট্যুর গাইড বা ট্যুর অপারেটরের সাথে কথা বললেই দেখবেন ওঁরা পুরী বা অন্য কোথাও গিয়ে স্পষ্ট বাংলায় কথা বলার পরামর্শ দেন। উড়িষ্যার মানুষ বাংলা বোঝেন, অসুবিধে হয় না। তাই বলে সঠিকভাবে ভাষাটা না জেনে বলার চেষ্টা করতে লাগল ওঁরা মনে করেন ওঁদের ভ্যাঙ্গানো হচ্ছে বা মস্করা করা হচ্ছে।”

কাজী ফয়জল নাসের লিখেছেন, “আসল ক্রেডিট পাশে দাঁড়ানো অফিসারদের। এর পরেও গম্ভীর মুখ করে দাঁড়িয়ে আছেন সবাই।” ধীমান কৃষ্ণ চক্রবর্তী লিখেছেন, “ভিডিওটা প্লে করার পর ফোনটা অফ হয়ে গেল। এর দাম কে দিবন্তি?”

অরুণাভ ব্যানার্জী লিখেছেন, “অসম্ভব চালাক মহিলা। ইচ্ছে করে করে। সোমা মুখার্জি লিখেছেন, “ইয়েকে ইয়ের মত থাকতে দাও, ইয়ে তো ইয়ের মত গুছিয়ে নিয়েছে ডিএ না পাও যদি তা না পাওয়াই থাক। শ্রী পেলেই ঝক্কাস জীবন!” অঞ্জন চক্রবর্তী লিখেছেন, “যাচ্ছে তাই! সব কিছুর পিছনে অন্তি জুড়ে দিলেই উড়িয়া ভাষা শেখা হয়ে গেল, এই গুলো মজা নয় একটা ভাষা কে অশ্রদ্ধা বলেই মনে হলো।“

শম্পা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “একটা কথা অস্বীকার করা যায় না, তিনি এই ভাঁড়ামো করে জনপ্রিয়তার শীর্ষে নিজেকে রাখতে চান। মুষ্টিমেয় মানুষ হাসেন আর অধিকাংশ তালি দেয়। আসলে যেখানে ভিক্ষা দিয়ে মুখ বন্ধ করে রাখা, সেখানে তালি কথা বলে। বাকিদের জন্য তিনি বিন্দুমাত্র বিচলিত নন।”

সত্য সরকার লিখেছেন, “গোপাল ভাঁড়ের মহিলা সংস্করণ। ইয়ার্কি মারে নাকি!“ মুকুলেন্দু বিকাশ মণ্ডল লিখেছেন, “আমি বাংলা জানুন্তি, আমি ইংরাজী জানুন্তি, আমি অসমীয়া জানুন্তি, আমি গুজরাটি জানুন্তি, আমি পাঞ্জাবি জানুন্তি, আমি কেরেলা জানুন্তি, আমি গোয়া জানুন্তি, আমি অন্ধ্র জানুন্তি, আমি উড়িয়া জানুন্তি!”

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top