News Flash

  • Home
  • বিনোদন
  • প্রদীপ সরকারের মৃত্যুতে বাকরুদ্ধ রানি মুখোপাধ্যায়
Image

প্রদীপ সরকারের মৃত্যুতে বাকরুদ্ধ রানি মুখোপাধ্যায়

মুম্বই, ২৪ মার্চ (হি.স.) : : শুক্রবার ভোররাত ৩টের সময় প্রয়াত হয়েছেন পরিচালক প্রদীপ সরকার। খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমেছে বলিউডে।পরিচালকের মৃত্যুর খবর পেয়ে বাকরুদ্ধ হয়ে রানি।

পরিচালক প্রদীপ সরকারের ‘লাগা চুনরি মে দাগ’ ও ‘মরদানি’ ছবিতে অভিনয় করেছিলেন রানি মুখোপাধ্য়ায়। দুটি ছবিতেই প্রশংসিত হন রানি। এমনকী, ‘মিসেস চ্যাটার্জী ভার্সেস নরওয়ে’ ছবি দেখে রানিকে ফোন করে শুভেচ্ছাও জানিয়েছিলেন প্রদীপ সরকার। রানি মুখোপাধ্যায় জানিয়েছেন, ”কিছুদিন আগেই তো কথা হল দাদার (প্রদীপ সরকার) সঙ্গে। আমি তখন অমৃতসরে ছিলাম। স্বর্ণমন্দির দর্শন করতে গিয়েছিলাম। তখন আমার সঙ্গে দাদার কথা হয়। নেটওয়ার্ক খারাপ থাকায় ফেস টাইমে ভিডিও কল করা সম্ভব হয়নি। তারপরই আজ সকালে বউদির ফোন পেলাম, দাদা নেই। যাঁরা প্রদীপদার কাছের মানুষ ছিলেন, তাঁরা জানেন কী হারালাম। প্রদীপদার পরিবারের সঙ্গে দারুণভাবে যুক্ত আমি। বউদিকে কী বলে সান্ত্বনা দেব আমি জানি না। ভাবলে অবাক লাগছে, আমার সঙ্গে এই সপ্তাহেই দেখা হওয়ার কথা ছিল। সত্যি মানুষের জীবন বড়ই অপ্রত্য়াশিত!”

বিগত বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক। কিডনির সমস্যার জন্য তাঁর ডায়ালিসিস চলছিল। সম্প্রতি তাঁর শরীরে পটাসিয়ামের মাত্রা মারাত্মকভাবে কমে যায়। শেষে শুক্রবার ভোররাত ৩টে নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্য়ু হয়। জানা গিয়েছে, শুক্রবার বিকেল চারটের সময় মুম্বইয়ের সান্তাক্রুজ শ্মশানে তাঁকে দাহ করা হবে।

Releated Posts

গুলজারকে ‘হিন্দি সিনেমার রত্ন’ বললেন সুভাষ ঘাই, কবিতা শিক্ষায় তাঁর অনন্য অবদানের প্রশংসা

মুম্বই, ১৮ আগস্ট (আইএএনএস): প্রবীণ কবি ও গীতিকার গুলজারের জন্মদিনে হৃদয়ছোঁয়া শুভেচ্ছা জানালেন চলচ্চিত্র নির্মাতা সুভাষ ঘাই। গুলজারকে…

ByByNews Desk Aug 18, 2026

‘তামিল আইডল’-এর মাধ্যমে নতুন গায়ক খুঁজবেন এআর রহমান, তামিলনাড়ু জুড়ে শুরু অডিশন

মুম্বই, ১৭ আগস্ট (আইএএনএস): তামিলনাড়ু থেকে নতুন প্রতিভাবান গায়ক-গায়িকা খুঁজে বের করতে এবার ‘তামিল আইডল’-এর মাধ্যমে প্রতিভা অন্বেষণে…

ByByNews Desk Aug 17, 2026

কাঁধে অস্ত্রোপচারের পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুনিয়র এনটিআর

হায়দরাবাদ, ১৩ আগস্ট (আইএএনএস): কাঁধে চোটের কারণে আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচারের পর বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন অভিনেতা জুনিয়র এনটিআর।…

ByByNews Desk Aug 13, 2026

চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা এ.আর. রহমানের ছেলে আমিনের, সামান্য চোট

চেন্নাই, ১০ আগস্ট (আইএএনএস): চেন্নাইয়ে গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন বিশ্বখ্যাত সঙ্গীত পরিচালক এ.আর.…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top