News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আদিবাসীদের সমস্যার সাংবিধানিক সমাধানের জন্য ২৭ মার্চের মধ্যে কথোপকথন নিযোগের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
Image

আদিবাসীদের সমস্যার সাংবিধানিক সমাধানের জন্য ২৭ মার্চের মধ্যে কথোপকথন নিযোগের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার আদিবাসীদের সমস্যার সাংবিধানিক সমাধানের জন্য ২৭ মার্চের মধ্যে কথোপকথক নিয়োগের আশ্বাস দিয়েছেন৷ জানিয়েছেন তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বৃহস্পতিবার সকালে তিপরা মথার চেয়ারম্যান প্রদ্যোত কিশোর দেববর্মনকে ফোন করেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী অমিতশাহ  ভোরবেলা ফোনে তাকে স্পষ্টভাবে আশ্বস্ত করেছেন যে এই মাসের ২৭ তারিখের মধ্যে ত্রিপুরার আদিবাসীদের সমস্যা সাংবিধানিক সমাধানের বিষয়ে  আলোচনার জন্য একজন কথোপকথকের নাম ঘোষণা করা হবে৷ এ বিষয়ে প্রদ্যোত  কিশোর দেববর্মন  বলেন, আশা করি স্বরাষ্ট্রমন্ত্রী তিপ্রাসার অনুভূতি বুঝবেন এবং তিনি  যে প্রতিশ্রুতি দিয়েছেন তা সম্মান করবেন৷ এর আগে ৮ মার্চ প্রদ্যোত বলেছিলেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ত্রিপুরার আদিবাসীদের সাংবিধানিক সমাধানের জন্য একজন কথোপকথক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন৷ স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা, আসামের মুখ্যমন্ত্রী এবং এনইডিএ-র আহ্বায়ক হিমন্ত বিশ্ব শর্মা এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানের কিছুক্ষণ পরেই এসব বিষয় নিয়ে বৈঠক করেছিলেন৷ প্রদ্যোত কিশোর দেববর্মন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরার আদিবাসীদের জন্য একটি সাংবিধানিক সমাধানের প্রক্রিয়া শুরু করেছেন৷

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top