News Flash

Image

তেলিয়ামুড়া শহরকে কলুষিত করার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ৷৷ তেলিয়ামুড়া শহর সবুজ শহর বলে বিবেচিত৷ শহরের প্রবেশ করার মুখেই বড়সড় সাইনবোর্ড শাঁটিয়ে দিয়েছিল কয়েক বছর পূর্বে প্রয়াস নামক সামাজিক সংস্থা থেকে৷ উদ্দেশ্য ছিল তেলিয়ামুড়া শহরের আশেপাশে ওষুধি গাছ লাগিয়ে সবুজ শহরে পরিণত করা৷ সেই মতো প্রয়াস নামক সামাজিক সংস্থা থেকে তেলিয়ামুড়া শহর  জাতীয় সড়কের দুপাশে বিভিন্ন প্রকারের বনঔষুধি গাছ লাগিয়েছিল যাতে শহরের বায়ু দূষিত না হতে পারে৷ ইদানিং কালে সবুজ শহরের চিত্র অনেকটাই পাল্টে গেছে৷ এই শহরে অহরহভাবে বায়ু দূষিত  হচ্ছে৷ তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠে সকাল কিংবা দুপুর এবং রাতে সময়ের কোনো বালাই নেই যত্রতত্রস্থানে শহরের নোংরা আবর্জনায় কে বা কারা আগুন ধরিয়ে দিচ্ছে৷ ওইসব আবর্জনা গুলিতে প্লাস্টিকও বিদ্যমান৷ ওইসব আবর্জনা গুলিতে আগুন লাগানোর ফলে বায়ু ক্রমাগতভাবে দূষিত হচ্ছে৷ উপরন্ত তেলিয়ামুড়া শহরের উপকণ্ঠেই পুরাতন হাসপাতালের পরিত্যক্ত জায়গায় বিটুমিন পুরানো হচ্ছে৷ যার ফলে কালো ধোঁয়া বায়ুর সাথে মিশ্রনে বায়ুর স্বাভাবিক অবস্থাকে দূষিত করে৷ আবর্জনা পুরানো হলে কার্বন ডাই অক্সাইড গ্যাস নির্গত হয় এবং প্লাস্টিক পুরানো হলে কার্বন মনো অক্সাইড গ্যাস দ্রুতহারে সৃষ্টি হয়৷ ফলে বায়ু দূষিত হচ্ছে৷ ওইসব বিষাক্ত বায়ু মানব দেহের ক্ষতি সাধন  করে মারাত্মকভাবে৷ যেমন ফুসফুস জনিত রোগ, ক্যান্সার সহ একাধিক রোগের সৃষ্টি হতে পারে৷ এইসব ব্যাপারে তেলিয়ামুড়া পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান মধুসূদন রায়কে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তেলিয়ামুড়া শহরে কিছু সংখ্যক ব্যবসায়ী এই কাজগুলি করছেন৷ যা সম্পূর্ণ অবৈধ৷ তবে তিনি বায়ু দূষণের ব্যাপারটি অকপটে স্বীকার করেন৷ তিনি শহরের ব্যবসায়ী এবং পৌরবাসীদের কাছে আহ্বান জানান আবর্জনা যাতে নির্দিষ্ট স্থানে ফেলা হয় এবং সেই আবর্জনা গুলিতে যাতে আগুন লাগানো না হয়৷

Releated Posts

কলেজছাত্রীকে কুপ্রস্তাব ও উত্যক্তের অভিযোগে যুবক আটক, খোয়াই মহিলা থানায় মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: এক কলেজপড়ুয়া ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়া এবং দীর্ঘদিন ধরে উত্যক্ত করার অভিযোগে এক যুবককে…

ByByReshmi Debnath Jul 27, 2026

তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমে রিচার্জ পরিষেবা নিয়ে গ্রাহকদেরক্ষোভ, সাংবাদিকের প্রশ্নে উত্তপ্ত পরিস্থিতি

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৭  জুলাই: তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের রিচার্জ পরিষেবা নিয়ে সোমবার চরম ভোগান্তির মুখে পড়েন বহু গ্রাহক।…

ByByReshmi Debnath Jul 27, 2026

প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা ক্ষেত্রে দুর্নীতি ও ছাত্র আন্দোলন নিয়ে কেন্দ্রকে তোপ প্রদেশ কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: উচ্চশিক্ষা ও চাকরির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় ধারাবাহিক প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি এবং শিক্ষা ব্যবস্থার…

ByByReshmi Debnath Jul 27, 2026

দলবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া সাংগঠনিক ব্যবস্থা বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: দলীয় শৃঙ্খলাভঙ্গ ও ধারাবাহিক দলবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুই নেতার বিরুদ্ধে কড়া…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top