News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি ভর্তুকি বা ভাতা পেতে এবার আধার কার্ড আইনত বাধ্যতামূলক করার পথে মোদী সরকার
Image

সরকারি ভর্তুকি বা ভাতা পেতে এবার আধার কার্ড আইনত বাধ্যতামূলক করার পথে মোদী সরকার

AADHARনয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : এবার যেকোনও ধরনের সরকারি ভর্তুকি বা ভাতা পেতে হলে আধার কার্ড আইনত বাধ্যতামূলক করার পথে একধাপ এগিয়ে গেল নরেন্দ্র মোদী সরকার| শনিবার লোকসভায় আধার বিল পাশ করিয়ে নিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি| তবে আধারের জন্য নথিবদ্ধ তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা|
রাজ্যসভায় আধার বিলটি যাতে হোঁচট না খায়, তার জন্য অর্থ বিল হিসেবে বিলটিকে নিয়ে আসা হয়েছিল| সে ক্ষেত্রে রাজ্যসভায় এ নিয়ে আলোচনা হলেও বাধা আসবে না বলে রাজনৈতিক মহলের ধারনা| তবে বিলে সংশোধনের ক্ষমতাও থাকছে না রাজ্যসভার| বিরোধীদের দাবি ছিল, এই বিলটি সংসদীয় স্থায়ী কমিটিতে আলোচনার জন্য পাঠানো হোক| কিন্তু তা মানেনি সরকার|
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের জমানাতেও আধার কার্ডের ভিত্তিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল| কিন্তু আইন না থাকায় সুপ্রিম কোর্টে ধাক্কা খেতে হয়েছিল তত্কালীন সরকারকে| কোর্ট নির্দেশ দেয়, আধার না থাকলেও ভর্তুকি দিতে হবে| এবার মোদী সরকার ভর্তুকি পেতে আধার বাধ্যতামূলক করল|
কেন্দ্রীয় অর্থমন্ত্রী জেটলির দাবি, আর্থিক সংস্কারের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ| জন ধন যোজনায় দেশের প্রায় সব পরিবারেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হয়েছে| সকলের আধার কার্ড হলে শুধু তাঁদের অ্যাকাউন্টেই সরাসরি ভর্তুকি পৌঁছে দেওয়া হবে| অর্থের অপচয়, দুর্নীতি বন্ধও হবে| কমবে ভর্তুকির বহর| আধার কার্ডের মাধ্যমে রান্নার গ্যাসের ভর্তুকি দেওয়ার ফলে কেন্দ্রের ১৫ হাজার কোটি টাকা সাশ্রয় হয়েছে| রাজ্য সরকারেরও ভর্তুকি সাশ্রয় হবে| যে চারটি রাজ্য আধার কার্ডের মাধ্যমে রেশন ব্যবস্থা চালু করেছে তাদের ২৩০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে বলে জানা গিয়েছে|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top