News Flash

  • Home
  • Uncategorized
  • এবার উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার দিল্লিতে
Image

এবার উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার দিল্লিতে

delhi mapনয়াদিল্লি, ১২ মার্চ (হি.স.) : কানহাইয়া কুমারকে পর এবার তাঁর দুই সহপাঠী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার পাওয়া গেল দিল্লিতে| যন্তমন্তরের সামনে ওই পোস্টারটি পাওয়া যায় বলে জানা গিয়েছে| এরআগে কানহাইয়া কুমারকে গুলি করে মারলে ১১ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে বলে পোস্টার পড়েছিল| এবার জেএনইউ-র ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার এবং তাঁর দুই সহপাঠী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার পাওয়া গেল দিল্লিতে| বিভিন্ সোশাল সাইটে সেটির ছবি ছড়িয়ে পড়ে| যদিও সেখানে সেরকম কোনও পোস্টার পাওয়া যায়নি বলে দাবি পুলিশের|
পোস্টারে লেখা রয়েছে, দেশদ্রোহীদের গুলি করাটা জাতীয় কর্তব্য| উমর খালিদ, অনির্বান ভট্টাচার্য ও কানহাইয়াকে আমাদের গুলি করা উচিত| ওই পোস্টারটিতে একটি ফোন নম্বর ও এক ব্যক্তির পাসপোর্ট সাইজ ফোটোগ্রাফও ছিল| এই ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন ডেপুটি কমিশনার যতীন নারওয়াল|

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top