News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতের জন্য টেলিকম প্রযুক্তি শুধুমাত্র শক্তির ধরণ নয়, ক্ষমতায়নের একটি মিশন : প্রধানমন্ত্রী
Image

ভারতের জন্য টেলিকম প্রযুক্তি শুধুমাত্র শক্তির ধরণ নয়, ক্ষমতায়নের একটি মিশন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : ভারতের জন্য টেলিকম প্রযুক্তি শুধুমাত্র শক্তির ধরণই নয়, ক্ষমতায়নের একটি মিশনও। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারত ১২০ দিনের মধ্যে ১২৫টিরও বেশি শহরে ৫জি সংযোগ চালু করেছে। ভারত আসন্ন বছরগুলিতে ১০০ ৫জি ল্যাব স্থাপন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নতুন দিল্লিতে নতুন আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এরিয়া অফিস এবং উদ্ভাবনী কেন্দ্রের সূচনা করেছেন। রাষ্ট্রসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত বিশেষ এই সংস্থা আইটিইউ-এর সদর দফতর হল জেনিভায়। গত বছর মার্চে ভারত এই এরিয়া অফিস গড়ে তোলার জন্যে আইটিইউ-এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ৫জি-র ৬ মাসের মধ্যেই আমরা ৬জি প্রযুক্তি সম্পর্কে কথা বলছি। এতেই ভারতের আস্থার পরিচয় পাওয়া যায়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতে প্রতি মাসে ৮০০ কোটিরও বেশি ইউপিআই-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট করা হয়। প্রতিদিন ৭ কোটিরও বেশি ই-অথেন্টিকেশন হয়। প্রত্যক্ষ সুবিধা স্থানান্তরের মাধ্যমে নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৮ লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি স্থানান্তরিত হয়েছে। প্রধানমন্ত্রীর কথায়, ভারত যখন জি-টোয়েন্টির সভাপতিত্ব করছে, তখন আমাদের অগ্রাধিকারগুলির মধ্যে একটি হল আঞ্চলিক বিভাজন কমানো। দক্ষিণ গোলার্ধ প্রযুক্তিগত বিভাজন দূর করার জন্য বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। আইটিইউ এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টারও এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে।

Releated Posts

‘দুই দেশের বিষয়’: সার্জিও গোরের মন্তব্য নিয়ে আমেরিকা-পাকিস্তান টানাপোড়েনে ওমর আবদুল্লাহ

শ্রীনগর, ২০ আগস্ট (আইএএনএস): কাশ্মীর ভারতের গুরুত্বপূর্ণ অংশ—ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের এই মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তান…

ByByNews Desk Aug 20, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবিভিপি-এসএফআই সংঘর্ষের পর উত্তেজনা, স্থায়ী পুলিশ ফাঁড়ির ইঙ্গিত উপাচার্যের

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এসএফআই ও এবিভিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর বৃহস্পতিবারও উত্তেজনা অব্যাহত…

ByByNews Desk Aug 20, 2026

অন্ধ্রের নিখোঁজ ৭ মৎস্যজীবীর সন্ধানে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ব্যাপক তল্লাশি

অমরাবতী, ২০ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের সাত মৎস্যজীবী নিখোঁজ হওয়ার ঘটনায় বঙ্গোপসাগরে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে ভারতীয় নৌবাহিনী…

ByByNews Desk Aug 20, 2026

বিশ্বে সর্বোচ্চ রেল সেতুতে প্রথমবার ১০০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত

জম্মু, ২০ আগস্ট (আইএএনএস): বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব রেল সেতুর ওপর প্রথমবার ঘণ্টায় প্রায় ১০০ কিলোমিটার গতিতে…

ByByNews Desk Aug 20, 2026

কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের পরিচয় প্রকাশ, ৭ জনই বাংলাদেশের নাগরিক

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): মধ্য কলকাতার মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত ৯ জনের পরিচয়…

ByByNews Desk Aug 20, 2026

স্থিতিস্থাপক ডিজিটাল পরিকাঠামো গড়তে ব্রিকস যোগাযোগমন্ত্রীদের বৈঠক আয়োজন করবে ভারত

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন এবং স্থিতিস্থাপক ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার…

ByByNews Desk Aug 20, 2026

পলাতক তৃণমূল নেতা ও তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার

কলকাতা, ২০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের হুগলি গ্রামীণ জেলা পুলিশ দীর্ঘদিন ধরে পলাতক থাকা তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম…

ByByNews Desk Aug 20, 2026

হোটেলে অগ্নিকাণ্ডের জন্য পূর্বতন সরকারের ‘নিরন্তর গাফিলতি ও অবহেলা’কে দায়ী করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ১৯ আগস্ট(আইএএনএস) : কলকাতার কেন্দ্রস্থলে মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত ৯ জনের…

ByBySandeep Biswas Aug 19, 2026

জম্মু-কাশ্মীর ভারতের ‘গুরুত্বপূর্ণ অংশ’, ভ্রমণ সংক্রান্ত পরামর্শ পুনর্বিবেচনা করবে আমেরিকা: রাষ্ট্রদূত গোর

শ্রীনগর, ১৯ আগস্ট (আইএএনএস): জম্মু-কাশ্মীর ভারতের একটি গুরুত্বপূর্ণ অংশ বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর।…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top