News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ করলেন কৈলাশ, বললেন সুন্দর এবং আধুনিক দিল্লিকে উৎসর্গ
Image

৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ করলেন কৈলাশ, বললেন সুন্দর এবং আধুনিক দিল্লিকে উৎসর্গ

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.): দিল্লির বাজেট পেশ করলেন সে রাজ্যের নতুন অর্থমন্ত্রী কৈলাশ গেহলট। বুধবার দিল্লি বিধানসভায় দিল্লি সরকারের নবম বাজেট পেশ করলেন দিল্লির অর্থমন্ত্রী কৈলাশ গেহলট। ৭৮,৮০০ কোটির বাজেট পেশ করে কৈলাশ গেহলট বলেছেন, এই বাজেট পরিচ্ছন্ন, সুন্দর এবং আধুনিক দিল্লিকে উৎসর্গ করা হয়েছে। বাজেট পেশ করার সময় দিল্লি আবগারি নীতি মামলায় ধৃত মনীশ সিসোদিয়াকে স্মরণ করেছেন কৈলাশ গেহলট। সিসোদিয়াকে দাদা আখ্যা দিয়ে কৈলাশ বলেছেন, “মনীশ সিসোদিয়া এই বাজেট পেশ করলে আমি আরও বেশি খুশি হতাম, তিনি আমার বড় ভাই। আমি নিশ্চিত সমগ্র বিশ্বের শিশুদের শুভেচ্ছা মণীশ সিসোদিয়ার সঙ্গে রয়েছে। এটি দিল্লি সরকারের নবম বাজেট এবং আমার প্রথম।”

২০২৩-২৪ অর্থবর্ষে ৭৮,৮০০ কোটি টাকার বাজেট পেশ করেছেন কৈলাশ গেহলট। ২০২২-২৩ অর্থবর্ষে দিল্লি সরকারের বাজেটের আকার ছিল ৭৫,৮০০ কোটি টাকা এবং তার আগের বছরে ৬৯,০০০ কোটি টাকা। কৈলাশ গেহলট এদিন বলেছেন, “দিল্লি মেট্রোর নেটওয়ার্ক ২০১৫ থেকে ২০২৩ সালের মধ্যে দ্বিগুণ হয়েছে। বর্তমানে বাসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭,৩৭৯, যা সর্বোচ্চ। এখন দিল্লিকে তিরঙ্গার শহর বানিয়েছে সরকার। আসন্ন বাজেট দিল্লির জন্য গুরুত্বপূর্ণ, কারণ আমরা জি-২০ আয়োজন করছি। তাই এই বাজেট একটি পরিষ্কার, সুন্দর এবং আধুনিক দিল্লিকে উৎসর্গ করা হয়েছে।”

Releated Posts

ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা ও সম্মান পায়: রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২০ আগস্ট (আইএএনএস): ধর্ম, জাতি, বয়স কিংবা লিঙ্গের পার্থক্য না করে দেশের প্রতিটি মানুষ যেন ভালোবাসা, সম্মান…

ByBySandeep Biswas Aug 20, 2026

ভারত-জাপান প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার

নয়াদিল্লি/টোকিও, ২০ আগস্ট (আইএএনএস): ভারত ও জাপান দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দুই দেশই…

ByByNews Desk Aug 20, 2026

রাজস্থান বিধানসভার প্রথম দিনেই কংগ্রেসের অবস্থান-বিক্ষোভ, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি

জয়পুর, ২০ আগস্ট (আইএএনএস): রাজস্থান বিধানসভার বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনেই বৃহস্পতিবার বিধানসভার বাইরে অবস্থান-বিক্ষোভ করল কংগ্রেস। সরকারি স্কুলে…

ByByNews Desk Aug 20, 2026

তামিলনাড়ুতে ৩১তম দক্ষিণাঞ্চলীয় পরিষদের বৈঠকে সভাপতিত্ব অমিত শাহের

চেন্নাই, ২০ আগস্ট (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার তামিলনাড়ুর মামল্লপুরমের কাছে কোভালমের একটি বেসরকারি বিলাসবহুল হোটেলে ৩১তম…

ByByNews Desk Aug 20, 2026
Scroll to Top