News Flash

  • Home
  • Uncategorized
  • দশ লক্ষাধিক টাকার কর ফাঁকি আটক সামগ্রী
Image

দশ লক্ষাধিক টাকার কর ফাঁকি আটক সামগ্রী

rupeeনিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১১ মার্চ৷৷ প্রতিদিনই বর্হিরাজ্য থেকে ত্রিপুরা মূলদ্বার চুড়াইবাড়ি গেইটে সমঝোতার মাধ্যম ত্রিপুরায় প্রবেশ করছে কর ফাঁকি দেওয়া দ্রব্যসামগ্রী৷ আবারও তেলিয়ামুড়া বিক্রয় কর দপ্তরের হাতে ধরা পড়ল ১০ লক্ষাধিক মূল্যের কর ফাঁকি দেওয়া দ্রব্য সামগ্রী৷
বিক্রয় কর দপ্তরের আধিকারিক নীরঞ্জন দাসের নেতৃত্বে দপ্তরের কর্মীরা গত কাল রাত ৮টা নাগাদ মুঙ্গিয়াকামী থেকে প্রতিদিনের মত তল্লাশি করতে গিয়ে এএসওআই-ইসি-৪৩২৮ নম্বরের গাড়ি থেকে প্লাস্টিকের ক্যারিব্যাগ রেডিমেড পোশাক, বেল্ট যেগুলি পশ্চিমবঙ্গ থেকে আগরতলা কোন এক দোকানের জন্য আনা হচ্ছিল সম্পূর্ণ করফাঁকি দিয়ে৷ সেগুলির হদিশ পায়৷ গাড়িটিকে স ঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া বিক্রয়কর দপ্তরে নিয়ে আসে এবং সামগ্রীগুলি দপ্তরের গোডাউনে আটক করে রাকে৷ তবে কিভাবে ত্রিপুরার প্রবেশদ্বার চুড়াইবাড়ি হয়ে ত্রিপুরায় কর ফাঁকি দেওয়া দ্রব্য সামগ্রীগুলি আসছে তা নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ণচিহ্ণের দেখা দিচ্ছে৷ প্রসঙ্গত এর আগেও বেশ কয়েকবার এই ধরনের সামগ্রী আটক করেছে পুলিশ৷ প্রতিটি ক্ষেত্রেই জনমনে প্রশ্ণ উঠছে কিভাবে চুরাইবাড়ি গেইটের কর্মীরা ঐসব যানবাহনকে ছাড়পত্র দিয়ে দিচ্ছে সঠিকভাবে চেকিং না করে৷

Releated Posts

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026

সোনম ওয়াংচুকের হাসপাতালে ভর্তি বিতর্ক: আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান আন্না হাজারের

আহমেদনগর (মহারাষ্ট্র), ১৮ জুলাই (আইএএনএস): জলবায়ু আন্দোলনকারী সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার অবনতির জেরে তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি…

ByBySandeep Biswas Jul 18, 2026

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026
Scroll to Top