নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ৷৷ চড়িলাম পরিমল চৌমুহনি এলাকায় কৃষকের বিভিন্ন কৃষি ফসল নষ্ট করে দিল দুষৃকতিকারীরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনগণের তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে৷ চড়িলামের পরিমল চৌমুহনি এলাকায় এক কৃষকের সব্জি ক্ষেত ধবংস করে দিল দুষৃকতিকারীরা৷ সোমবার রাতে এই ঘটনা সংঘটিত হয়৷ ঘটনা প্রত্যক্ষ করে কান্নায় ভেঙে পড়েন কৃষকের পরিবার৷ জানা যায়, চড়িলাম পরিমল চৌমুহনী এলাকায় কৃষক গৌতম দেবনাথ ও তার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ অনেক টাকা খরচা করে কৃষি জমিতে বিভিন্ন সব্জি ফসল লাগিয়েছিলেন৷ কিন্তু সোমবার রাতে দুষৃকতিকারীরা উনার কৃষি জমিতে লাগানো সমস্ত সব্জি গাছ মাটি থেকে উগড়ে ফেলে দেয়৷পাশাপাশি অনেক সব্জি গাছ গোড়ায় কেটে দিয়ে ধবংস করে দেয়৷ মঙ্গলবার সকাল ৮ টায় কৃষি জমিতে জল দিতে এসে এমন অবস্থা দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়েন কৃষক গৌতম দেবনাথ সহ উনার সহধর্মিনী রিঙ্কু দেবনাথ৷ ঘটনার সঙ্গে জড়িত দুষৃকতিকারীদের চিহ্ণিত করে কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় দ্বারস্থ হলেন রিঙ্কু দেবনাথ সহ উনার পরিবারের লোকজন৷ জানা যায় প্রতিনিয়ত চড়িলাম বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক প্রতিহিংসা ঘটে চলেছে৷প্রতিনিয়ত চড়িলাম বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় রাতের আধারে দুষৃকতিকারীরা মানুষের বাড়ি ঘরে আক্রমণ চালাচ্ছে৷এমন কি যে সমস্ত বাড়ি করে আক্রমণ করতে পারছেন না তাদের কৃষি জমিতে আক্রমণ চালিয়ে সমস্ত কৃষি ফসল নষ্ট করে দিচ্ছে দুষৃকতি কারীরা৷

ফের কৃষকের ফসল নষ্ট করে দিল দুর্বৃত্তরা
Tags:
Releated Posts
সিআরপিএফের বিরুদ্ধে হামলা ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগ, তদন্তের দাবি জেলা কংগ্রেসের
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ জুন : আগরতলায় কংগ্রেসের সাম্প্রতিক আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মী-সমর্থকদের উপর হামলা এবং মহিলা কর্মীদের…
স্ত্রী হত্যা মামলায় অভিযুক্তের আমৃত্যু কারাদণ্ড, খোয়াই আদালতের গুরুত্বপূর্ণ রায়
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন: স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত এক ব্যক্তিকে আমৃত্যু কারাবাসের নির্দেশ দিল খোয়াই জেলার অতিরিক্ত জেলা…
ব্যাকলগ সংরক্ষিত শূন্যপদ পূরণ ও রোমান হরফে ককবরক পাঠ্যপুস্তকের দাবিতে ২৪ জুন আন্দোলনে টিএসএফ
আগরতলা, ১৭ জুন: তপশিলি জাতি (এসসি) ও তপশিলি উপজাতি (এসটি)-দের জন্য সংরক্ষিত ব্যাকলগ শূন্যপদ পূরণ এবং রোমান হরফে ককবরক…
মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে বাংলাদেশ থেকে উদ্ধার অপহৃত স্কুলছাত্রী, পরিবারের হাতে তুলে দিল পুলিশ
আগরতলা, ১৭ জুন: অপহরণের পর বাংলাদেশে পাচার হওয়া এক স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিল ত্রিপুরা পুলিশ। মুখ্যমন্ত্রীর…


















